এক্সপ্লোর

Alipurduar News:আলিপুরদুয়ারের চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভূটান মদ উদ্ধার আবগারি দফতরের

Illegal Bhutan Liquor:চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভূটান মদ উদ্ধার করল আবগারি দফতর। আলিপুরদুয়ারের বিরপারা থানার অন্তর্গত তুলসিপারা চা বাগান এলাকার মনদুস লাইনের ঘটনা। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগান (Tea Garden) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভূটান মদ (Illegal Bhutan Liquor) উদ্ধার করল আবগারি দফতর। আলিপুরদুয়ারের (Alipurduar) বিরপারা থানার অন্তর্গত তুলসিপারা চা বাগান এলাকার মনদুস লাইনের ঘটনা। 

আর যা...
সূত্রের খবর, তুলসিপারা চা বাগান এলাকার মনদুস লাইনে অভিযান চালিয়ে প্রায় ১১০ কার্টন অবৈধ ভূটান মদ উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বিরপারা, জয়গাঁও এবং আলিপুরদুয়ার, এই তিন আবগারি সার্কেল ও এসএসবি ফালাকাটা এবং বিরপারা পুলিশকে নিয়ে সম্মিলিতভাবে ভূটান সীমান্তবর্তী এলাকাগুলিতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই কার্টনভর্তি মদ উদ্ধার হয় বলে খবর। ওই মদের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা বলে দাবী আবগারি দফতরের। যদিও এই অভিযানে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে আগামী দিনেও এমন অভিযান চলবে বলে  জানান বিরপারা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর প্রকাশ টোপ্পো। প্রসঙ্গত, গত মার্চেই আবগারি দফতরের অভিযানে প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছিল। গ্রেফতার করা হয় একজনকে। বাঁকুড়া সদর থানার জামবনি এলাকা থেকে রথীন মণ্ডল নামে এক চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদর আবগারি সার্কেল। তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আজ তাঁকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। এছাড়াও বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার রাজামেলা,  নবগ্রাম সহ বেশ কিছু এলাকায় বিশেষ সুত্রে খবর পেয়ে অভিযান চালায় ছাতনা আবগারি সার্কেল। সেখান থেকেও প্রায় সাড়ে ৭০০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার চোলাই তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করে আবগারি দফতর। আগামীদিনেও চোলাই এর বিরুদ্ধে আবগারি দফতর এই অভিযান চালাবে বলেই দাবি আবগারি আধিকারিকের। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে করা হবে প্রচার। তার আগে, ডিসেম্বরে,পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাথরঘাটা গ্রামে খালপাড়ে, মদের ঠেক ও বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করে আবগারি দপ্তর। দিনের পর দিন অবৈধ চোলাই মদ তৈরি করছিল কয়েকজন অসাধু ব্যবসায়ী, অভিযোগ ছিল এমনই। সেই মদের ঠেকে সকালে গিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বেলদা আবগারি দফতর।  দিনের পর দিন কাশীপুর সাত নম্বর অঞ্চলের পাথরঘাটা গ্রামে অবৈধভাবে খাল পাড়ে চোলাই মদ তৈরি হচ্ছে বলে খবর পান তাঁরা। আর সেই খবর পাওয়ার পর অভিযানে নামে বেলদা আবগারি দফতর। অভিযানে নেমে তাঁরা দেখতে পান সকালেই চোলাই মদ তৈরি হচ্ছে। দফতরের আধিকারিকদের আসতে দেখে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যায়। এরপর ওই ঠেক, চুল্লি সমস্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Protest: NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
Kolkata News: সাজানো গোছানো কলকাতার সরকারি হাসপাতাল, অথচ নেই রোগী, কী চলত সেখানে ? স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে যেতেই যা বেরিয়ে এল..
সাজানো গোছানো কলকাতার সরকারি হাসপাতাল, অথচ নেই রোগী, কী চলত সেখানে ? স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে যেতেই যা বেরিয়ে এল..
Salary Hike : 'বেতন বৈষম্য দূর হবে'! পরিবহণ দফতরের এই সব কর্মীদের বাড়ছে বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বেতন বৈষম্য দূর হবে'! পরিবহণ দফতরের এই সব কর্মীদের বাড়ছে বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?

ভিডিও

JP Nadda Meets Protestors: আহত ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের দেখতে হাসপাতালে জেপি নাড্ডা
Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'
Suvendu Adhikari: বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ, 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালু রাজ্য সরকারের
21st July Row :
CJP Protest Delhi | আন্দোলনকারীদের পাশে রাহুল-প্রিয়ঙ্কা, টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ | COngress News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget