এক্সপ্লোর

Dankuni Accident:২টি গাড়ির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত ডানকুনি, পুলিশের সামনেই মার!

Huge Choas In Dankuni:২টি গাড়ির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত ডানকুনি, পুলিশের সামনেই মার! ডানকুনির কালীপুর মোড়ে একটি গাড়িকে আরেকটি গাড়ির ধাক্কা, শিশু-সহ ২জন আহত হওয়ার পরেই অন্য গাড়ির যাত্রীরা চড়াও হয়

ডানকুনি: ২টি গাড়ির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত ডানকুনি (Dankuni Road Accident), পুলিশের সামনেই মার! ডানকুনির কালীপুর মোড়ে একটি গাড়িকে আরেকটি গাড়ির ধাক্কা, শিশু-সহ ২জন আহত হওয়ার পরেই অন্য গাড়ির যাত্রীরা চড়াও হয়। আহতদের উদ্ধারের সময় স্থানীয়দের উদ্দেশে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। 

কী দেখা গেল?
যে গাড়িতে ধাক্কা মারা হয়েছে, সেটির পিছনের অংশ কার্যত দুমরে মুচরে যায়। যে গাড়িটি ধাক্কা মারে, সেটির উইন্ডস্ক্রিনেরও বেশ ক্ষতি হয়েছে। সড়ক দুর্ঘটনা এ রাজ্যে নতুন নয়, বিরল তো নয়ই।    দিনতিনেক আগে বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতারের বামশোরে। পুলিশের গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। স্পিড ব্রেকারের দাবিতে রাস্তা অবরোধও করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ থেকে বর্ধমানে ফিরছিলেন বাইক আরোহী শেখ নইমুদ্দিন। ভাতারের বামশোরের বর্ধমান থেকে নতুনহাটগামী একটি বাস তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।  স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ পর অবরোধ ওঠে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “বাইক সাইডে যাচ্ছিল। বাস এসে মেরে দিল বাইককে। ফেলে দিয়ে ধাক্কা দিল।’’ মাসদেড়েক আগে আবার হাওড়ারই ডোমজুড়ে জাতীয় সড়কের ওপর ম্যাটাডোর উল্টে মৃত্যু হয় এক ব্যবসায়ীর।

হাওড়ায় দুর্ঘটনা...
চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আহত ৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের মেচেদা  থেকে পান-সুপারি নিয়ে ব্য়বসায়ীরা যাচ্ছিলেন কলকাতায়। সকাল পৌনে ৬টা নাগাদ সলপ উড়ালপুলের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ম্যাটাডোর উল্টে যায়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। তার আগে, দুর্গাপুজোয় নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি হন ২২ বছরের তরুণী। হাওড়ার জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায়। মাথায় হেলমেট ছিল না তরুণীর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। 

 

আরও পড়ুন:বিরল সৌজন্য? রাস্তা তৈরির সূচনা অনুষ্ঠানে পাশাপাশি হাজির তৃণমূল নেতা ও বিজেপি বিধায়ক

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget