এক্সপ্লোর

Humayun Kabir: বাতিল হুমায়ুন কবীরের ব্রিগেডের সভা! এবার তাহলে কোথায় হবে জমায়েত?

বিজেপি ও তৃণমূলের সেটিং দেখছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। ব্রিগেডের সভা হলে ভয় পেত তৃণমূল-বিজেপি, আক্রমণ হুমায়ুন কবীরের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হুমায়ুন কবীরের ব্রিগেডের সভা বাতিল। সেনাবাহিনীর থেকে মেলেনি অনুমতি, বিকল্প প্রস্তাব শহীদ মিনারে, দাবি হুমায়ুন কবীরের।

বিজেপি ও তৃণমূলের সেটিং দেখছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। ব্রিগেডের সভা হলে ভয় পেত তৃণমূল-বিজেপি, আক্রমণ হুমায়ুন কবীরের। ব্রিগেডের পরিবর্তে মুর্শিদাবাদে সভা হতে পারে জানুয়ারির শেষে, জানালেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীরের দাবি নিয়ে এখনও সেনাবাহিনীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

এবিপি আনন্দকে হুমায়ুন কবীর বলেন, '৬ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ব্রিগেডের সভার জন্য ল্যান্ড অফিসারের কাছে। ৮ তারিখে বেশ কিছু এফিডেভিট চেয়েছিল, সে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। ১৩ তারিখ আমার নামে চিঠি এসেছিল হুমায়ুন কবীর, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এই ভাবে। এরপর আজ বেলা ১টায় ডাকে। কিছুক্ষণ আগে জানতে পারি যে ওঁরা ব্রিগেড ময়দান দিতে পারবে না। ওঁরা বলছে শহিদ মিনারে এই সমাবেশ করতে। কিন্তু ওটা ছোট জায়গা। ৩০ হাজার লোকও ধরবে না। আমার টার্গেট তো ১০ লাখ।' 

তাহলে বিকল্প কী সিদ্ধান্ত নিচ্ছেন হুমায়ুন কবীর? 

তিনি বলেন, 'ভেবেছিলাম ফেব্রুয়ারিতে করব, কিন্তু এই সিদ্ধান্তের পর ভাবছি জানুয়ারির শেষেই এই সমাবেশ করব। সমস্ত নিয়ম মেনেই করব। জানুয়ারির শেষেই করব ১০ লক্ষ লোকের জমায়েত করে তৃণমূল সরকারের মৃত্যুঘণ্টা বাজাব মুর্শিদাবাদ থেকেই। অপসারণ করার কাজ শুরু হবে। এখানে তো জায়গা দিল না, তাই মুর্শিদাবাদের মাটিকেই বেছে নিলাম। ' 

কিছুটা কটাক্ষের সুরে এও বলেন, 'আমি মুর্শিদাবাদের হরিহরপাড়াতে ৩০ হাজারকে নিয়ে জমায়েত করেছি। এরপর ডোমকলে ৫০ হাজার নিয়ে মিটিং করব। কলকাতায় ৩০ হাজার নিয়ে আমি কী মিটিং করব।' 

এদিকে, মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে, তার থেকে নিজের সভায় বেশি ভিড় হবে বলে চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করবেন, সেখানে সেখানে পাল্টা সভার চ্যালেঞ্জও করেছেন হুমায়ুন কবীর। 

নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবীর। জোটসঙ্গী না পেলেও ২৯৪ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে কেউ জোট করতে চাই ব্রিগেডের আগে আসতে পারেন বলেও জানিয়েছেন। বিধানসভা ভোটে ১০০ আসনে জেতার হুঙ্কার দিয়েছেন তিনি। তৃণমূল বা বিজেপি বাইরে থেকে সমর্থন করলে, সেই সমর্থন নিয়ে সরকার গড়বেন বলেও জানিয়েছেন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget