এক্সপ্লোর

Humayun Kabir News: কালই নতুন দলঘোষণা হুমায়ুন কবীরের, ভেবে রেখেছেন নাম, প্রতীকীচিহ্নও, বললেন, ‘ঘাসফুল, পদ্মর পাশে কাঁটা...’

Humayun Kabir New Party: রাত পোহালেই দলঘোষণা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

কলকাতা: সোমবার নতুন দলের নামব ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। আর তার আগেই দলীয় প্রতীক, দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য খোলসা করলেন তিনি। তাঁর দলের নামে চমক থাকবে বলেও জানিয়েছেন। আর দল ঘোষণা আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার, ফ্লেক্স দেখা গেল। (Humayun Kabir New Party)

রাত পোহালেই দলঘোষণা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, "অনেক আগেই ঘোষণা করেছিলাম যে ২২ ডিসেম্বর, সোমবার দলঘোষণা হবে। আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম, তাই সোমবারকেই বেছে নিয়েছি।" (Humayun Kabir News)

তৃণমূলের থেকে কোনও প্রস্তাব এলে কি পিছু হটবেন হুমায়ুন? তাঁর জবাব, "প্রশ্নই ওঠে না। আজকের দিনে এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। ১৩৫ বলেছিলাম, কমপক্ষে ১৮২ আসন থাকবে। প্রয়োজনে ২৯৪টি আসনেই লড়ব।" দলে কি শুধুমাত্র মুসলিমরাই জায়গা পাবেন? হুমায়ুন জানিয়েছেন, দলের স্টেট কমিটি হবে, তাতে অন্তত ২০ শতাংশ হিন্দু নেতা থাকবেন। 

কিন্তু নতুন দলের নাম কী রাখবেন হুমায়ুন? রহস্য জিইয়ে রেখে হুমায়ুন বলেন, "আগামী কাল বেলা ১টায় জানতে পারবেন। বাংলার জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে। শর্ট ফর্ম এবং লোগো কাল দেখবেন। যেমন TMC আছে, তিনিট অক্ষরেই দল আসবে। প্রতীকী চিহ্ন কী হবে, বাংলার মানুষ আছেন। নির্বাচন কমিশন তো এত তাড়াতাড়ি দেবে না! তবে টেবিল আমার পয়া। আর টেবিল না পেলে জোড়া গোলাপফুল নিয়ে লড়ব। পদ্মফুল, ঘাসফুলের পাশা কাঁটাওয়ালা ফুল, গোলাপ। মানুষ কোন ফুল বেছে নেন, তা আগামীতে বোঝা যাবে।"

দলের নামে তৃণমূল বা কংগ্রেস, কোনওটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন। তবে পতাকার রং জাতীয় রংয়ের কাছাকাছি হবে, তৃণমূল এবং কংগ্রেসের মতোই পতাকা হবে বলে জানিয়েছেন তিনি।

আর হুমায়ুন যখন দলঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় বিভিন্ন জায়গায়, তাঁর ছবিও নাম দিয়ে পোস্টার, ফ্লেক্স চোখে পড়ছে মুর্শিদাবাদে। ১২ নং জাতীয় সড়কের পাশে যে ফ্লেক্স চোখে পড়ে, তাতে লেখা ছিল, ‘বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর দলে দলে যোগদান করুন’।

বেশ কিছু দিন ধরেই তৃণমূলে বেসুরো বাজছিলেন হুমায়ুন। কিন্তু মতবিরোধ বাড়তে বাড়তে সম্প্রতি চরমে পৌঁছয় 'বাবরি মসজিদ' নির্মাণ ঘিরে। অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে মসজিদ গড়ার কথা জানান তিনি। আর তাতেই তাঁর প্রতি রুষ্ট হয় তৃণমূল। তাঁকে সাসপেন্ড করা হয় দল থেকে। এর পরই নিজের দলঘোষণার কথা জানান তিনি। তবে তৃণমূলের টিকিটে জেতা ভরতপুরের বিধায়ক পদটি এখনও ছাড়েননি হুমায়ুন। আর তাতেই তৃণমূলের তরফে আঙুল তোলা হচ্ছে তাঁর দিকে। তিনি বিজেপি-র মদতে সংখ্যালঘু ভোট কাটতে নেমেছেন বলে উঠছে অভিযোগ। 

যদিও হুমায়ুন বলছেন, "মুর্শিদাবাদের একটা ইতিহাস আছে। বাংলা, বিহার, ওড়িশা পরিচালিত হত এখান থেকে। সেখান থেকে আগামী দিনে নতুন ইতিহাস তৈরি হচ্ছে। মানুষের বাউন্সার থাকবে। মুর্শিদাবাদ-সহ বাংলার অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শাসকদলের কাছে অবজ্ঞা পাওয়া মানুষের উপস্থিতি থাকবে কাল। বাংলার রাজনীতিতে কোনও রাজনৈতিক দল যে সভা বা ভিড় করে দেখাতে পারেনি, কাল দেখতে পাবেন। এটাই আমার বাউন্সার, এটাই আমার চমক।"

অন্য দিকে, রেজিনগরে প্রস্তাবিত মসজিদের কাছে ইতিমধ্যেই ইঁট বিক্রি শুরু হয়েছে। দোকান বসেছে ইঁটের। ১০ টাকায় ইঁট বলে মাইকে প্রচার হচ্ছে। হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য বহু দূর থেকে ইঁট নিয়ে আসছেন অনেকেই। তবে এবার একেবারে প্রস্তাবিত মসজিদের কাছেই ইঁট বিক্রি শুরু হয়েছে। অনেকেই সেখান থেকে ইঁট কিনে নিয়ে যাচ্ছেন বলে খবর। বালি, পাথরও অনেকে নিয়ে আসছেন বলে জানা গিয়েছে। এমন একাধিক দোকান তৈরি হয়েছে এলাকায়। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget