এক্সপ্লোর

Bankura News: দামোদরের বুক থেকে উদ্ধার ৩০ কেজির মাছ, হইচই পাত্রসায়রে

Fish Story From Bankura: আকারে বিশাল, বড় বড় দাঁত, সঙ্গে জুতসই পাখনা। গত কাল তা জালে উঠতেই মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে। বিশালাকার ও বিরাট ওজনের ওই মাছ দেখতে ভিড় জমান উৎসাহীরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: দামোদরের (damodar) গর্ভে আর কত রহস্য লুকিয়ে?
শুক্রবার থেকে ফের জোরালো হয়েছে চর্চা। এত বড় মাছ (humungous fish) যে দামোদরের বুকেই রয়েছে তা এত দিন টের পাননি পোড়খাওয়া জেলেদের অনেকে। আকারে বিশাল, বড় বড় দাঁত, সঙ্গে জুতসই পাখনা। গত কাল তা জালে উঠতেই মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে। বিশালাকার ও বিরাট ওজনের ওই মাছ দেখতে ভিড় জমান উৎসাহীরা। হইহই  চিৎকারে বাঁকুড়ার (bankura) পাত্রসায়র থানার শিল্লা ঘাটে তখন কান পাতা দায়।

মৎস্য মারিব খাইব সুখে..

কোথা থেকে এল সে? সাকিন-ঠিকানা কী? আপাতত এই নিয়েই তুমুল জল্পনা স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার দুপুরে হঠাতই শিল্লা ঘাটের এক জেলে টের পান, তাঁর জালে বিশালাকার কিছু একটা ধরা পড়েছে। অন্যদের সঙ্গে নিয়ে দামোদরের বুক থেকে সেটি তুলে আনার চেষ্টা শুরু হয়। কিন্তু একী! এত অদ্ভুত মাছ এল কোথী থেকে? খোঁজখবর করে জানা যায়, পূর্ব বর্ধমানের গলসি থানার এক জেলের জালেও ধরা পড়েছিল একই ধরনের একটি মাছ। কিন্তু বাঁকুড়ার পাত্রসায়র বা পূর্ব বর্ধমানের গলসি, কোথাওই কেউ এত বড় মাপের মাছ আগে কখনও দেখেননি। পরে দেখা যায়, সেটির ওজন প্রায় ৩০ কিলোগ্রাম।

 মীনরূপে কে তুমি?

দৈত্যাকার মাছটি খুব পরিচিত না হলেও অদ্ভুত ভাবে স্থানীয় ভাষায় তার একটি নাম রয়েছে। 'কেনো মাছ', এই নামেই তাকে ডাকেন স্থানীয়রা।    বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাছটি 'বাগারিয়াস স্প্যাসিস' প্রজাতির। তারই স্থানীয় নাম বৈগার বা কানা বাগার মাছ। মূলত বড় বড় বাঁধে দেখা যায় এদের। তবে সবথেকে বেশি দেখা যায় উত্তরপ্রদেশের কালি নদীতে। বাঁকুড়ার মুকুটমণিপুরেও একবার এই মাছের দর্শন মিলেছিল। সাধারণত এরা গভীর জলাশয়ে থাকতে পারে। জলের স্রোত যেখানে বেশি, সেখানেই এদের দেখা বেশি মেলে। আপাত ভাবে ধারণা, উদ্ধার হওয়া মাছটি দামোদরের জলে স্রোতে ভেসে এসে জেলের জালে আটকে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দামোদরের বুকেও বৈগার বা কানা বাগার মাছ রয়েছে। তবে তাদের সংখ্যা ক্রমশ কমছে বলেই আশঙ্কা। 

আরও পড়ুন:২৫ লক্ষ টাকা লটারির টোপ, প্রতারণার 'ফাঁদে' শান্তিনিকেতনের যুবক

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget