এক্সপ্লোর

ICSE, ISC: চূড়ান্ত সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা, কবে থেকে শুরু? জেনে নিন

ICSE, ISC: ২৫ এপ্রিল থেকে শুরু হবে ICSE-র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা। চলবে ২০ মে পর্যন্ত। অন্যদিকে ISC-র চূড়ান্ত সিমেস্টার শুরু হবে ২৫ এপ্রিল। পরীক্ষা চলবে ৬ জুন পর্যন্ত।

কলকাতা: ICSE ও ISC-র চূড়ান্ত সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা করল কাউন্সিল। ২৫ এপ্রিল থেকে শুরু হবে ICSE-র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা। চলবে ২০ মে পর্যন্ত। অন্যদিকে ISC-র চূড়ান্ত সিমেস্টার শুরু হবে ২৫ এপ্রিল। পরীক্ষা চলবে ৬ জুন পর্যন্ত। 

আগেই জানানো হয়েছিল এপ্রিলের (April) শেষ সপ্তাহেই হবে আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC)-র ফাইনাল সেমিস্টার। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে যে সিমেস্টার শুরু হবে তার পরীক্ষাসূচি শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছিল বোর্ড। সেইমতোই আজ ঘোষণা হল নির্ঘণ্ট। ‘সিলেবাস শেষ না হলে আইসিএসই ও আইএসসি-র প্রাক বোর্ড পরীক্ষা নয়। প্রাক বোর্ড পরীক্ষা করা যেতে পারে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে। সিলেবাস শেষ না হলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, জানায় আইসিএসই কাউন্সিল। উল্লেখ্য, সিবিএসই দ্বিতীয় সিমেস্টারের দিন ঘোষণা করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের সিবিএসই-আইসিএসই-এর অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বোর্ড পরীক্ষা নিয়ে এই রায় দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। CBSE টার্ম 1 এর পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। গত বছর থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তা বিবেচনা করেই সিদ্ধান্ত। বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যে আবেদনগুলির কোনও ভিত্তি নেই। আরও বলা হয়। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে। 

আরও পড়ুন: Covid19 Cases in India: দ্রুতগতিতে কমছে কোভিড-গ্রাফ, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

অফলাইন পরীক্ষার বাতিলের আবেদন জানিয়েছিল পরীক্ষার্থীদের একাংশ। এই সংক্রান্ত মামলার আবেদনের শুনানিতে বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বে সুপ্রিম বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২১ সালে যখন অফলাইন পরীক্ষার বিরোধিতা করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানিও হয়েছিল বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে। 

বোর্ড পরীক্ষার বিষয়ে মোট ১৫ রাজ্যের কয়েকশো পড়ুয়া একটি আবেদন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনে বলা হয়েছিল, অফলাইন পরীক্ষার পরিবর্তে একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অফলাইনের পরিবর্তে বর্তমানে অনলাইনেই পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য তাঁরা। এমনকী দেশে যেহেতু এখনও করোনা সংক্রমণ রয়েছে তাই এই অবস্থায় অফলাইনে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেই দায় কে নেবে তা নিয়েও আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।       

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget