এক্সপ্লোর

Egra News: কালীপুজোর আগে এগরায় বাজেয়াপ্ত প্রচুর টাকার নিষিদ্ধ শব্দবাজি

East Medinipur News: প্রায় তিন লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ।

ঋত্বিক প্রধান, এগরা: কালীপুজোর আগে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার করা হল প্রায় লাখ তিনেক টাকার নিষিদ্ধ শব্দবাজি (Illegal Firecracker)। পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার এগরা (Egra) থানার পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা গেছে রীতিমতো সিনেমার কায়দায় শব্দবাজি সহ অভিযুক্তকে পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত তাজপুর-হেঙ্গুনবাড়ি সংলগ্ন গৌরপাহাড়ি বাসস্ট্যান্ড থেকে হাতেনাতে পাকড়াও করে এগরা থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর,ধৃতের নাম অরবিন্দ ভঞা (৪৮)। ধৃতের বাড়ি এগরা থানার নিমকবাড় গ্রামে। এপ্রসঙ্গে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ জানিয়েছেন, প্রায় তিন লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। তার সঙ্গে আর কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এইভাবেই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান জারি থাকবে। পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন এগরাবাসী। ইতিমধ্যে আইনগত পদ্ধতি মেনে ওই শব্দবাজিগুলোকে নষ্টও করা হয়েছে পুলিশের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ আতশবাজি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিল। দীপাবলি বা কালীপুজোর সময় শুধুমাত্র সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকার ব্যবহার করার কথা বলা হয়েছিল সেই নির্দেশে। আর এই নির্দেশ গুরুত্ব দিয়ে মেনে চলার কথা বলা হয়েছিল দেশের প্রতিটি রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছিল বেরিয়াম সল্ট ব্যবহার করা হয় এমন বাজিকে নিষিদ্ধ করা হচ্ছে। সেই আদালতের তরফে একথা বলা হয়েছিল যে পরিবেশ দূষণ রোধ করা শুধুমাত্র আদালতের দায়িত্ব নয়। এটা সকলের দায়িত্ব। বিচার ব্যবস্থার পাশাপাশি প্রশাসন ও জনগণকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে। যদিও আদালতের এই নির্দেশ পরেও প্রতিবছরই লক্ষ লক্ষ টাকার শব্দবাজি পোড়ানো হয় কালীপুজো সহ বিভিন্ন উৎসবের সময়। গ্রামগঞ্জের পাশাপাশি শহরগুলিই এগিয়ে থাকে এই বিষয়ে। পাশাপাশি পুলিশও প্রতিবছর প্রচুর টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে।

 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RG Kar Protest : পুলিশ আটক করলেও ঝোঁকেনি শিরদাঁড়া, 'We Demand Justice' লেখা ব্যাজ পরেই পুরসভায় ডা.তপোব্রত

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget