এক্সপ্লোর

Primary TET: প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রধানের বাড়িতে সিবিআই, দু'ঘণ্টা ঘরে তল্লাশি

CBI Raids:প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও সিবিআই টিম।

প্রকাশ সিনহা, কলকাতা: প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় (West Bengal Board Of Primary Education) শহর জুড়ে সিবিআইয়ের (CBI) তল্লাশি অভিযান। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বাড়িতে সিবিআই। যাদবপুরে মানিক ভট্টাচার্যর দু'টি বাড়িতে সিবিআই হানা (Kolkata News)।

প্রাথমিক শিক্ষা পর্ষদের হানা সিবিআই-এর

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও সিবিআই টিম। গোয়েন্দা সূত্রে খবর, প্রাথমির টেট মামলায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতার মোট ৬টি জায়গায় অভিযান চলছে। এই দলে রয়েছেন ৫০-৬০ জন সিবিআই অফিসার।   

আরও পড়ুন: South 24 Paraganas: তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ ক্যানিংয়ে

আগে থেকেই প্রাথমিক টেট মামলার তদন্ত করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে এর আগে মানিককে জেরাও করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আদালতের নির্দেশের পর, সিবিআই দফতরে হাজিরাও দেন মানিক। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে। 

এর পর বৃহস্পতিবার সকাল থেকে ৫০-৬০ জন কেন্দ্রীয় গোয়েন্দাদের দল নিয়ে তল্লাশি অভিযান চলছে। সঙ্গে রয়েছে ,সিআরপিএফ-ও। পলাশীপাড়ার বিধায়ক মানিক, প্রাথমিক পর্ষদের সভাপতি ছিলেন। তাঁর সচিব ছিলেন রত্না চক্রবর্তী। তাঁর বাড়িতেও গোয়েন্দারা হানা দিয়েছেন।

এর আগে, মানিক এবং তাঁর নিকট আত্মীয়দের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত জানায়, হলফনামায় উল্লেখিত সম্পত্তির বাইরে, পরে অন্য কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না মানিক। বিচারপতির একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয় মানিক ভট্টাচার্যকে।

নজরে প্রাথমিকে দু্র্নীতি 

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় হাইকোর্টে হাজিরও হন মানিক ভট্টাচার্য। ৫ জুলাইয়ের মধ্যে তাঁর, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যার সম্পত্তির হিসেব জমা দিতে বলা হয়েছিল। তাতে ফ্ল্যাট, জমি, বাড়ির কথা জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget