এক্সপ্লোর

South 24 Paraganas: তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ ক্যানিংয়ে

South 24 Paraganas News: অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের (Canning) গুলি করে কপুিয়ে খুন (shot)। তাও আবার জনবহুল এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) ক্যানিং এলাকায়।

গুলি করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে

ক্যানিংয়ের জনবহুল এলাকায়, পথ আটকে তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। সকাল ৯টা নাগাদ পিয়ারের পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

এলাকা থেকে বোমা ও তিনটি গুলির খোল উদ্ধার হয়েছে। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের কথায়, 'বেশ কিছুদিন ধরেই আতঙ্কে ভুগছিল যে কেউ বা কারা ওকে খুন করে দেবে। সেই জন্য গত পরশুদিন আমার পার্টি অফিসে এসে সন্ধে ৭টার সময়ে আমার সঙ্গে দেখাও করেছিল। খুন করে দেওয়ার আশঙ্কা করে উদ্বেগ প্রকাশ করে। নিরাপত্তার ব্যাপার দেখব বলে জানাই। অনেক রাত হয়েছিল বলে বললাম যে সাবধানে বাড়ি যেতে। আজ সকালে আমাদের পার্টি অফিসে একুশে জুলাই নিয়ে একটা মিটিং ছিল। সেখানে উপস্থিত থাকার চিঠি পেয়েছিল। সেই উদ্দেশে রওনা দিয়েছিল। সকাল ৯টার সময়ে বাইকে করে আসছিল। ওর সঙ্গে ভূতনাথ ও ঝন্টু বলে দুজন ছিল। চার-পাঁচজন এখানকার দুষ্কৃতী, তারা সামনে থেকে গুলি করে। স্বপনের গুলি লাগে। প্রাণ বাঁচাতে বাকি দুজন পালাতে চেষ্টা করে। বেশ কিছু দূর গিয়ে তাদেরকেও গুলি করে দেয়। তিনজনের ধড় থেকে মাথা আলাদা করার চেষ্টা করে।'

আরও পড়ুন: BJP-TMC: পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

তাঁর কথায়, 'বেশ কিছু দুষ্কৃতী দীর্ঘদিন ধরে এই এলাকায় তাণ্ডব চালায়। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব ব্যাপারটা দেখতে। আজ স্বপন মাঝি খুন হল, কাল আমি হব না, পরশু অন্য কেউ হবে না তার কী গ্যারান্টি আছে?' 

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের পরিবারে নেমেছে শোকের ছায়া।

 

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
Chorbagan stampede: ২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট
২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget