এক্সপ্লোর

Mamata Banerjee: আলু-মটরের পুর, মশলা, তেঁতুল জল, পাহাড়ে গিয়ে ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী

Darjeeling News: উত্তরবঙ্গ সফরে গিয়ে এ দিন দার্জিলিংয়ে রয়েছেন মমতা। সকালে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

দার্জিলিং: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন, এই প্রবাদকে সত্য প্রমাণিত করেছেন আগেই। প্রশাসনিক কাজকর্ম সামলে কখনও ঢুকে পড়েছেন হেঁশেলে, কখনও আবার রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা-ও। এ বার দার্জিলিংয়ে (Darjeeling) ফুচকা (Mamata Banerjee Prepares Phuchka) বানিয়ে সকলকে খাওয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমালেন ফুচকা স্টলের সামনে। 

দার্জিলিংয়ে ফুচকা বানালেন মমতা

উত্তরবঙ্গ সফরে গিয়ে এ দিন দার্জিলিংয়ে রয়েছেন মমতা। সকালে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তার পর এরিচমন্ড হিল থেকে চিড়িয়াখানায় যাওয়ার পথে এগোন। সেখানেই ফুচকা বিক্রেতার স্টল চোখে পড়ে। তাতেই যেমন ভাবনা তেমন কাজ। নিজে হাতে ফুচকা বানিয়ে সকলকে খাওয়াতে এগিয়ে যান তিনি। ফুচকা বিক্রেতার হাতে টাকা ধরাতেও দেখা যায় তাঁর সঙ্গে থাকা একজনকে। 

মমতাকে দেখা মাত্রই ভিড় বাড়তে থাকে ফুচকার স্টলের আশেপাশে। তাঁদের নিরাশ না করে, প্রথমে বোতলের জলে হাত ধুয়ে নেন মমতা। তার পর চামচের ডাঁটি দিয়ে ফুচকা ভেঙে, তার মধ্যে একে একে আলু-মটরের পুর, মশলা ভরতে দেখা যায় তাঁকে। তার পর একে একে ছোটদের হাতে ধরা থার্মোকলের বাটিতে তা তুলে দিতে দেন। এ দিন দার্জিলিং কফি হাউজের উদ্বোধনে গানও গান মমতা। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'দার্জিলিং স্মাইলিং, কালিম্পং ডার্লিং', দখলের অভীপ্সা নেই, পাহাড়কে শুধু ভালবাসবেন, জানিয়ে দিলেন মমতা

মঙ্গলবার সকালে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানেই পাহাড় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "পাহাড়ের দখল নিতে আসব না আমি, পাহাড়কে ভালবাসতে আসব। আমি শুধু দেখতে চাই দার্জিলিং ইজ স্মাইলিং, কার্শিয়ং ইজ অলসো স্মাইলিং।"

পাহাড় নিয়ে বার্তা মমতার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget