এক্সপ্লোর

Howrah: বেতনবৃদ্ধি এবং পদোন্নতির দাবিতে এ বার সরব স্কুলে কর্মরত ক্লার্করাও

Howrah: ক্লার্কদের অভিযোগ, রেজিস্টারের খাতা সামলানোর পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের শিক্ষাশ্রী, সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাইতে দিতে বাড়তি সনয় কাজ করতে হয়। 

সুনীত হালদার, হাওড়া: শিক্ষকদের (Teachers Demand Pay Raise) পর এ বার বেতনবৃদ্ধি পদোন্নতির দাবিতে সরব হলেন স্কুলে কর্মরত ক্লার্করা (West Bengal School Clerks)। তাঁদের দাবি, আগের তুলনায় এখন কাজের চাপ অনেক বেশি। সেই তুলনায় বেতন এবং সুযোগ সুবিধা অনেক কম। এমন চললে কাজ চালিয়ে যাওয়াই দায়। 
রবিবার হাওড়ার জগাছা হাইস্কুলে (Howrah Jagacha High Schoo)l  ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন সম্মেলন ছিল। সেখানেই নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হন সকলে। লোয়ার ডিভিশন ক্লার্কদের পদোন্নতি হলেও, স্কুলে কর্মরত ক্লার্কদের পদোন্নতি হয় না বলে সেখানে অভিযোগ ওঠে। 
সংবাদমাধ্যমে ক্লার্কদের সংগঠনের তরফে জানানো হয়, ১৯৭০ সালের তুলনা। এখন কাজের চাপ অনেক বেড়েছে। রেজিস্টারের খাতা সামলানোর পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের শিক্ষাশ্রী (Sikshashree), সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্পের সুবিধা পাইতে দিতে বাড়তি সময় কাজ করতে হয়। 
এ ছাড়াও, সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি এবং একাধিক সরকারি প্রকল্পের আওতায় তাদের টেনে আনার কাজও ক্লার্কদেরই করতে হয় বলে দাবি ওই সংগঠনের। সেই তুলনায় বেতন কেন বাড়ে না, কেন পদোন্নতি হয়না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দাবি জানিয়েছেন অন্যান্য সরকারি সুযোগ-সুবিধারও। 
উল্লেখ্য, বেতনবৃদ্ধির দাবিতে এর আগে দীর্ঘ দিন বিক্ষোভ চালিয়ে গিয়েছে কৃষকরা। কখনও মিছিল নিয়ে নবান্নের (Nabanna) সামনে হাজির হয়েছেন, তো কখনও আবার বিকাশভবনের সামনে বিষ খাওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তাতেও সমস্যার না হওয়ায় হাই কোর্ট (Calcutta High Court) পর্যন্ত ছুটে গিয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। 
এ বার প্রাপ্য অধিকারের দাবিতে ক্লার্করাও সরব হচ্ছেন। তাঁদের অভিযোগ শিক্ষক-শিক্ষিকারা যে সুযোগ সুবিধা পান। তার ধারেকাছেও নেই তাঁরা। তাই সরকারকে এ বার তাঁদের নিয়েও ভাবতে হবে।

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget