এক্সপ্লোর

IT Raid : 'হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকি', এবার আয়কর দফতরের হানা প্রাক্তন তৃণমূল MLA র বাড়িতে

Income Tax Raid : আয়কর ফাঁকির অভিযোগে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা-বাংলার ৮ জায়গায় হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চলছে রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহরাব আলির ঠিকানায়।

কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ:  ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাঁচির রেডিয়াম রোডের বাড়িতে আয়কর তল্লাশির আবহে আয়কর অভিযান এ রাজ্যেও। আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জে তল্লাশি চালাচ্ছে আয়কর  দফতরের আধিকারিকরা। আয়কর ফাঁকির অভিযোগে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা-বাংলার ৮ জায়গায় হানা দেয় আয়কর দফতর। 

কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ?

সূত্রের খবর, আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জের ৬-৭ জায়গায় তল্লাশি হচ্ছে।  তল্লাশি চলছে রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহরাব আলির ঠিকানায়। আগে লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক। হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকি দেওয়ার অভিযোগেই এই আয়কর-হানা বলে সূত্রের খবর। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সোহরাবের স্ত্রী নার্গিস বানো আসানসোল পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মঙ্গলেই দুর্গাপুরে পৌঁছে যায় আয়কর দফতরের ৭০-৮০ জনের দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল থেকে দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জের ৭টি জায়গায় ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে। একসময় লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি। পরে প্রোমোটিং শুরু করেন। আয় বহির্ভূত সম্পত্তি, আয়কর ফাঁকির অভিযোগের তদন্তের পাশাপাশি, কোথাও কোনও টাকা লুকোনো আছে কি না, খতিয়ে দেখছেন আয়কর দফতরের অফিসাররা। আসানসোলের ধরমপুরে লোহা ব্যবসায়ী সৈয়দ মহম্মদ ইমতিয়াজ আহমেদের অফিসেও চলছে আয়কর তল্লাশি। আয়কর দফতরের অভিযোগ, অনুপ মাঝি ওরফে লালা যেমন কয়লা-কারবার সামলাতেন, ঠিক তেমন ভাবেই ইমতিয়াজ সামলাতেন লোহার ব্যবসা। কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ? খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা । 

পাহাড় প্রমান টাকা উদ্ধার

গত ৯ দিন ধরে ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের আস্তানায় চলছে তল্লাশি।  উদ্ধার হয়েছে পাহাড় প্রমান টাকা। আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট তো পাওয়া গিয়েইছে, এখন আধিকারিকদের সন্দেহ,  পাতাললোকেও রয়েছে 'যকের ধন'। বাংলোর মাটির তলায় টাকার পাহাড় খুঁজতে সারভিলেন্স সিস্টেমের সাহায্য নিচ্ছে আয়কর দফতর । ৩৫৪ কোটির হদিশের পরে আয়কর নজরে ধীরজের বাংলোর ৪০টি ঘর! বাংলোর ৪০টি ঘরে কী আছে? তা দেখতে দিল্লি থেকে এসেছেন আরও আয়কর আধিকারিক। বান্ডিল বান্ডিল নোট, রাশি রাশি ঘর, সারি সারি গাড়ি,  কংগ্রেস সাংসদের সম্পত্তি দেখে চোখ কপালে উঠেছে সারা দেশের। এছাড়াও কংগ্রেসের রাজ্যসভার এই সাংসদের বাংলোর ভিতরে রয়েছে ২১টি বিলাসবহুল গাড়ি। সব দেখে চক্ষু চড়কগাছ সকলের।               

আরও পড়ুন: 'মোটা মাইনে'র কর্পোরেট-বাবুও লজ্জায় লাল হবেন এই ফুচকাওয়ালার আয় শুনে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget