এক্সপ্লোর

Sikkim Snowfall: প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়ে সিকিমে আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার

Indian Army: পূর্ব সিকিমের নাথু লা-য় আটকে পড়া ৫০০ জন পর্যটককে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়ে উদ্ধার করে আনল ভারতীয় সেনাবাহিনীর 'ত্রিশক্তি কোর।'

সনৎ ঝা ও মোহন প্রসাদ, দার্জিলিং: প্রকৃতির 'মার' বোধহয় এরকমই! না হলে হঠাৎ এরকম তীব্র তুষারপাত? পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে পূর্ব সিকিমের (Indian Army Rescues Tourists From Nathu La) নাথু লা-য় আটকে পড়েন ৫০০ জন পর্যটক, দাঁড়িয়ে যায় ১৭৫টি গাড়ি। এঁদের প্রত্যেককে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়ে উদ্ধার করে আনল ভারতীয় সেনাবাহিনীর 'ত্রিশক্তি কোর।'

বিশদ...
যত সহজে বলা গেল, কাজটা আদপেই তত সহজ ছিল না। তাপমাত্রা হিমাঙ্কের নিচে! সেখান থেকে একে একে ৫০০ জন পর্যটককে উদ্ধার করা মোটেও মুখের কথা নয়। ওঁরা সেটিই করে দেখালেন। ওঁরা মানে 'ত্রিশক্তি কোর'-র আধিকারিকরা। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি আম নাগরিকের বিপদে এগিয়ে আসাও তাঁদের কাছে একই রকম গুরুত্বপূর্ণ। শুধু উদ্ধার করেই থেমে যাননি। পর্যটকরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পান, উষ্ণ খাবার পান এবং নিরাপদ পরিবহণ পেতে পারেন, সে দিকেও খেয়াল রেখেছিলেন। এক কথায়, বন্ধুর প্রকৃতির চোখে চোখ রেখে দুরন্ত সাফল্য ছিনিয়ে এনেছেন তাঁরা। সঙ্গে প্রমাণ করে দিয়েছেন, আম নাগরিকের নিরাপত্তা নিশ্চিত তাঁদের অগ্রাধিকার। এক দিকে যখন ভারতীয় সেনার এই বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে, তখন অন্য দিকে, বর্ডার রোড অর্গানাইজেশনের পূর্বাভাস, বিপুল তুষারপাতের জেরে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক গতিবিধি ধাক্কা খেতে পারে।

আর যা...
শুধু সিকিম নয়, গত কয়েক দিনে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে প্রবল তুষারপাতের ছবি ধরা পড়েছে। হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি এলাকার এই কেলং অঞ্চলের কথাই ধরা যাক! তুষারপাতের জেরে এই এলাকার রং এখন সাদা। ৪টি জাতীয় সড়ক-সহ ২২৮টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে হিমাচলে। সংবাদংস্থার ক্যামেরায় ধরা পড়েছে, তুষারপাতের জেরে আসল চেহারা বদলে সাদা রং ধরেছে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বড় বাসগুলিতেও। কিছুটা এক ছবি উত্তরাখন্ডের একাংশেও। তুষারপাত এড়াতে পারেনি উত্তরাখন্ড-ও। চামোলি জেলার বদ্রীনাথ মন্দিরের উপর বরফ পড়ে সেখানেও সাদা রঙেরই দাপট আপাতত। আবার জম্মু ও কাশ্মীরের কথা বাদ দিলে তুষারপাতের বিবরণ অসম্পূর্ণ থেকে যায়। খোদ শ্রীনগরের রাস্তায় এখন বরফের ছড়াছড়ি। সেই বরফের মধ্যে দিয়েই হাঁটতে হচ্ছে স্থানীয়দের। বস্তুত, গত মঙ্গলবার থেকে ভারী তুষারপাত হয়েছে কাশ্মীরের বারামুলায়। এমন বরফ পড়েছে যে মূল এলাকায় থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রান্তিক এলাকায় থাকা গ্রামগুলি। তবে দ্রুত বরফ সরিয়ে রাস্তা ঠিক করার কাজও হয়েছে।

আরও পড়ুন:সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ কোচবিহারে, ABVP-র ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget