এক্সপ্লোর

Ritabrata Banerjee: কাজের দাবিতে বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Haldia News:দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই এবার তৃণমূলের বিক্ষোভের মুখে। হলদিয়ায় মে দিবসের অনুষ্ঠান শেষে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত।

হলদিয়া: দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি (INTTUC) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই (Ritabrata Banerjee) এবার তৃণমূলের বিক্ষোভের মুখে। হলদিয়ায় মে দিবসের অনুষ্ঠান শেষে বিক্ষোভের (Agitation) মুখে পড়লেন ঋতব্রত। কাজের দাবিতে বিক্ষোভ, প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে এমনই। অভিযোগ, সরকারি জব ওয়েব পোর্টালে আবেদন করেও ইন্টারভিউয়ে ডাক মিলছে না। 'নিয়োগ পোর্টালে স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে। একটি পোস্টের জন্য একাধিক আবেদন, তাই হয়তো কয়েকজন বঞ্চিত হয়েছেন', পাল্টা দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের বক্তব্য, 'জব পোর্টালের মাধ্যমে যোগ্যরাই চাকরি পাচ্ছেন। অভিযোগ ভিত্তিহীন।' তথ্য অবশ্য বলছে, গত কয়েক মাস ধরে একাধিক কর্মসূচিতে গিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল জনপ্রতিনিধিদের। 

বিক্ষোভের মুখে তৃণমূল জনপ্রতিনিধি...
জানুয়ারি মাসে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। প্রাথমিক ভাবে খবর, তার জেরেই বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী। শুধু তাই নয়। পরে বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনা অবশ্য প্রথম নয়। পর পর দু'দিন, পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, ঘটনায় একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।  দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। পরে পশ্চিম পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের সামনেই দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে শেখ মুসলেম আলি। কোন্দল না মেটালে দলকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলের পুরনো কর্মীরা এখন ব্রাত্য বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। সব মিলিয়ে স্পষ্টতই অস্বস্তিতে তৃণমূল। সমস্যা সমাধানের আশ্বাস দেন কুণাল ঘোষ। 

আরও পড়ুন:কাঁচা আমের স্বাদে লুকিয়ে বহু গুণ, স্বাস্থ্য ফেরাবে কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget