এক্সপ্লোর

HMP Virus: কতটা আতঙ্কের HMP ভাইরাস? বিপদ এড়াতে কীভাবে সতর্ক থাকবেন? কী বলছেন চিকিৎসকরা

HMP Virus Terror: করোনা ভাইরাসের মতোই চিনের এই নতুন ভাইরাসও কি আতঙ্কের? দেখে নেওয়া যাক বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলছেন এই হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে। 

HMP Virus: আতঙ্কের নতুন নাম কি এইচএমপি ভাইরাস? বেঙ্গালুরু, আমদাবাদের পর এবার কলকাতাতেও হদিশ মিলল এই ভাইরাস আক্রান্ত শিশুর। তবে এই শিশু এখন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে ভারতে মোট চার শিশুর শরীরে পাওয়া গিয়েছে এইচএমপি ভাইরাসের হদিশ। কলকাতা ছাড়াও বেঙ্গালুরুতে HMPV আক্রান্ত হয়েছে ৩ ও ৮ মাসের ২ শিশু। আমদাবাদেও HMPV আক্রান্ত ২ মাসের শিশু। ঠিক কতটা বিপজ্জনক এই ভাইরাস? কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? করোনা ভাইরাসের মতোই চিনের এই নতুন ভাইরাসও কি আতঙ্কের? দেখে নেওয়া যাক বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলছেন এই হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে। 

চিকিৎসক অজয় সরকার বলছেন, এই ভাইরাস নতুন কিছু নয়। বাচ্চাদের মধ্যে প্রচুর পাওয়া যায়। কিন্তু ভয়ের কারণ হতে পারে যাঁদের অ্যাজমা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে কিংবা সিওপিডি রোগী, গর্ভবতী, ক্যান্সার রোগী- এঁদের ক্ষেত্রে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নিপদে থাকার জন্য মাস্ক পড়া, জমায়েত এড়ানো, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা- কোভিডের ক্ষেত্রে যা যা করা হয়েছিল সেগুলোই করতে হবে। যাঁদের সর্দি-কাশি হয়েছে তাঁরা অবশ্যই মাস্ক পরুন, বলছেন এই চিকিৎসক। 

চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলছেন, আতঙ্কের কারণ নেই। ২০০১ সাল থেকেই ভারতে আছে। বিশ্বের অন্যান্য অনেক দেশেই রয়েছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে করোনার সময় যেমন বলা হয়েছিল, এক্ষেত্রেও তাই। মাস্ক পরতে হবে। জমায়েত এড়াতে হবে। যাঁদের ইতিমধ্যেই সর্দি-কাশি হয়ে রয়েছে, তাঁদের সতর্ক হয়ে মাস্ক পরতে হবে। অল্প বয়সী এবং প্রবীণদের মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ডক্টর বণিক। 

চিকিৎসক জয়দেব রায় বলছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কের কারণ নেই। তবে সতর্ক থাকা জরুরি। যেসব বাচ্চা মাস্ক পরার বয়সে রয়েছে, তাদের মাস্ক পরাতে হবে। প্রতিটি ভাইরাসের মতো এক্ষেত্রেই বেশি ঘিঞ্জি বা জমায়েত হচ্ছে এমন এলাকায় না যাওয়াই শ্রেয়। বাচ্চাদের জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। যেসব বাচ্চা মাস্ক পরতে পারে না, তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। মা-বাবাদের থেকেও বাচ্চারা আক্রান্ত হতে পারে। তাই অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে। এছাড়াও চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবায় যুক্ত বাকিদের, বিশেষ করে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। 

চিকিৎসক দেবকিশোর গুপ্ত জানিয়েছেন, এইচএমপি ভাইরাস এই প্রথম যে শিশুদের শরীরে পাওয়া গিয়েছে তা নয়। আগেও কিন্তু মিলেছে এই ভাইরাসের হদিশ। তবে এ নিয়ে আতঙ্ক কিংবা উদ্বেগের কোনও কারণ নেই। যথেষ্টই 'আর্লি স্টেজে' রয়েছে এই ভাইরাস। প্রতি বছরই পাওয়া যায় খোঁজ। বাচ্চাদের শীতকালে ব্রঙ্কিওলাইটিস নামের একটা রোগ হয়। এদের ক্ষেত্রে অনেকেরই পরীক্ষা করলে এইচএমপি ভাইরাসের হদিশ মেলে। অনেকদিন থেকেই রয়েছে এই ভাইরাস। মূলত সর্দি, কাশি, জ্বর হয়। যেসব বাচ্চার বয়স এক বছরেরও কম তাদের ক্ষেত্রে সমস্যা শ্বাসকষ্টে রূপান্তরিত হয়। এবার দেখতে হবে সমস্যা গুরুতর কিনা। কিংবা আগে যেমন হতো বিষয়টা তেমনই রয়েছে কিনা। এখনই উদ্বেগের কারণ নেই। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget