এক্সপ্লোর

Naushad Siddqui: তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির

West Bengal: তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি

কলকাতা: বিস্ফোরক দাবি করেছেন নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। বলেছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে তাঁকে মোটা টাকার টোপ দেওয়া হয়েছিল। টাকার অঙ্কটা প্রায় ৩০ কোটি টাকা। যে দাবি জানাজানি হতেই ভাঙড়ের বিধায়কের উদ্দেশে ধেয়ে এল পাল্টা কটাক্ষ। যা নিয়ে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে মামলা করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি।

নওশাদ সিদ্দিকি বলেছেন, ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না।’ অন্যদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কটাক্ষ, ‘ও তো সবেতেই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেয়। ওর স্বভাবই কোর্টে যাওয়া।’

এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। সম্প্রতি, ভাঙড়ের ISF বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন সওকত মোল্লা। নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিজেপির থেকে ৩০ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। সেই প্রেক্ষিতেই সোমবার ব্যাঙ্কশাল আদালতে গিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকি।

নওশাদ সিদ্দিকি বলেছেন, ‘আমি ৩০ কোটি টাকায়...আমি অন ক্যামেরা বলছি, নিলে ৩ হাজার কোটি টাকা নিয়ে আমি ভাবব, যদি ভাবি, নেব না। ওই ৩০ কোটি টাকা আমাদের বাড়িতে, আমার হাতের ধুলো।  আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে। সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। এক কথায় আমরা ছেড়ে কথা বলব না।’

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেছেন, ‘আমি সোশাল মিডিয়ায় ভিডিও পেয়েছি, তার ভিত্তিতে বলা। আমি আদালতে সেটা নিয়ে যাব। ওর তো কোর্টে যাওয়া স্বভাব।’

২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে নওশাদ সিদ্দিকি দাবি করেছিলেন, টাকা ও মন্ত্রিত্বের টোপ দিয়ে তাঁকে দলে টানতে চেয়েছিল তৃণমূল। বিধানসভা ভোটের আগেও ফের একই দাবি করলেন ISF বিধায়ক। নওশাদ বলেছেন, লাস্ট যেদিন অ্যারেস্ট হই, বিধানসভায় বলেছে তৃণমূলের সঙ্গে চলে আসতে। কে বলেছে নাম বলব না। তবে আমার বিধায়ক হতেই হবে এমন না। অফার, ভয় দেখিয়ে হবে না।’

যা শুনে সওকত মোল্লার প্রতিক্রিয়া, ‘বাপের ব্যাটা হলে বলুন কোন বিধায়ক বলেছে। অভিষেক মমতার দলে আপনার মতো লোককে নেবে!’

নওশাদ সিদ্দিকির দাবি নিয়ে, তাঁর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা বলেছেন, ‘নওশাদ ভাই এগুলোর মধ্য়ে দিয়ে কী বলতে চাইছেন, তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন, তখন কি তিনি এই বিষয়ে কোনও কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা স্পষ্ট করতে হবে। নওশাদ ভাই কি এখন থেকে ভোটের ৬ মাস আগে কথাগুলো বলতে শুরু করলেন, যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন, যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হল।’

রাজ্যে বিধানসভা ভোট আসতে এখনও ঢের দেরি। এখন থেকেই দল ভাঙানোর চেষ্টার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি।

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget