এক্সপ্লোর

Israel Hamas War: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে বাংলার গবেষক

Israel Hamas War: গবেষণার কাজে ইজরায়েল আটকে পড়লেন কোলাঘাটের রায়চৌধুরী পরিবারের একমাত্র ছেলে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ইজরায়েল-হামাসের (Israel-Hamas War) পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার। আহত ৮ হাজারের বেশি। এহেন পরিস্থিতিতে চরম উৎকন্ঠায় দিন কাটছে কোলাঘাটের রায়চৌধুরী পরিবারের। কারণ তাঁদের একমাত্র ছেলে গবেষণার কাজে আটকে পড়েছেন যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে। 

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে বাংলার গবেষক

আদতে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাসিন্দা হলেও কর্মসূত্রে ২০১৫ সাল থেকে  কোলাঘাটে বসবাস শুরু করেন কোলাঘাট কে.টি.পি.পি হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস রায়চৌধুরী। তাপস বাবুর একমাত্র ছেলে নীলাদ্রি রায় চৌধুরী। উচ্চশিক্ষা লাভের আশায় কলকাতার বেলগাছিয়া ভেটিনারি সায়েন্স নিয়ে পাশ করে এরপর ইজরায়েলের বারইলান ইউনিভার্সিটির আন্ডারে ক্যানসার নিয়ে গবেষণার  সুযোগ পায়।গতবছরের  ১ মার্চ ইজরায়েলের হাইফা শহরে পৌঁছায়। সেখানেই একটি ভাড়া বাড়িতে বসবাস করত নীলাদ্রি। কিন্তু কয়েকদিনের যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল যেনও সবকিছুটাই ওলটপালট করে দিয়েছে।

ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে কোলাঘাটের রায়চৌধুরী পরিবারের

মাঝে মধ্যেই কানে আসছে বিকট বিকট শব্দ। প্রতিমুহূর্তে বেজে উঠছে সাইরেন। ভাড়াবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বাঙ্কারে। গতকাল রাতে ওয়াটসঅ্যাপের ম্যাসেজের মাধ্যমে  ছেলে জানায়,' ভালো রয়েছি।' আগামী ১ নভেম্বর বাড়ি ফেরার কথা রয়েছে নীলাদ্রির।ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে পরিবার। নীলাদ্রির পরিবারের একটাই দাবি,'দ্রুত তার ছেলে সরকারি সহযোগিতায় বাড়ি ফিরে আসুক। শুধু তার ছেলে নয় আটকে থাকা সমস্ত ছাত্রছাত্রী ও ভারতীয়রা যেনও দ্রুত বাড়ি ফিরে নির্বিঘ্নে।ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে কোলাঘাটের রায়চৌধুরী  পরিবারের।একটাই দাবি, 'দ্রুত ছেলে বাড়ি আসুক।'

ইজরায়েল-হামাসের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রসঙ্গত, ইজরায়েল-হামাসের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার। আহত ৮ হাজারের বেশি। এর মধ্যেই গাজা সীমান্ত পুনরুদ্ধার করল ইজরায়েলি সেনা। তেল আভিভে পাল্টা রকেট হানা হামাসের। হামাস-হামলার পর থেকে গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। দু’পক্ষের সংঘর্ষে মৃতদের মধ্যে ১২০০ জনই ইজরায়েলের। গাজায় এখনও পর্যন্ত সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন, হাতে ঝালমুড়ির থালা, চাকরির দাবিতে রাতভর রাস্তায় TET উত্তীর্ণরা

ইজরায়েল-হামাস সংঘর্ষে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ

ইজরায়েল-হামাস সংঘর্ষে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের বার করে আনা এবং ওষুধ-সহ জরুরি জিনিস পৌঁছে দেওয়ার জন্য মিশরে মানব করিডর তৈরি করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। যুদ্ধ-পরিস্থিতি নিয়ে জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে দাবি করে ইজরায়েলকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget