এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুরে র‍্যাগিং রুখতে কী টেকনোলজি? কী জানালেন ISRO-র প্রতিনিধিরা?

Jadavpur University Ragging : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ISRO-র প্রতিনিধিরা। মঙ্গলবার দুই বিজ্ঞানী আসেন যাদবপুরের ক্যাম্পাসে। 

সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস কলকাতা : সাফল্যের সঙ্গে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-কে নামিয়েছেন তাঁরা। সূর্যের উদ্দেশে পাঠিয়েছেন আদিত্য L1-কে। আর এবার, পরিকল্পনা মতোই র‍্যাগিং রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ISRO-র প্রতিনিধিরা। মঙ্গলবার দুই বিজ্ঞানী আসেন যাদবপুরের ক্যাম্পাসে। 

জানা গিয়েছে, মূলত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ব়্যাগিং রুখতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় সেটা খতিয়ে দেখেন ইসরোর বিজ্ঞানীরা। যাদবপুরে বহিরাগতদের আগমন রুখতে কী ব্যবস্থা করা যায়, র‌্যাগিং রুখতে এবার কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখে ইসরোর টিম। 

তাহলে কি স্যাটেলাইটের মাধ্যমের কি যাদবপুরের ক্যাম্পাসে নজর রাখা হবে ?  তাও খতিয়ে দেখেছেন ইসরোর বিজ্ঞানীরা। যদিও যাদবপুরের অন্দরের খবর, এখনও ভাবা হয়নি। সবটাই বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। 

মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী ধরনের প্রযুক্তি লাগু করা যায় সেটা খতিয়ে দেখেন তারা। বহিরাগতদের আগমন রুখতে, র‌্যাগিং রুখতে এবার কার্যকরী পদক্ষেপ নেবে ইসরোর টিম।
গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। ওঠে র‍্যাগিং-এর অভিযোগ। রাজ্যজুড়ে যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে ISRO-র কাছে সাহায্য চান রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস। এমনকী ২৫ অগাস্ট, মালদা যাওয়ার সময় ট্রেন থেকেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে ফোন করেন তিনি।

রাজভবন সূত্রে খবর, ISRO-র পাশাপাশি, হায়দরাবাদের Advanced Data Processing Research Institute-এর সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। চন্দ্রযান মিশনের সাফল্যের পর, ISRO পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। 

অন্যদিকে, যাদবপুর র‍্যাগিংকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সূত্রের খবর, ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত এমন ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এর পাশাপাশি, ২৫ জন প্রাক্তনীকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় ৫ জন বর্তমান পড়ুয়াকে ৪টি সিমেস্টার, ১১ জনকে দুটি সিমেস্টার এবং ১৫ জনকে ১টি সিমেস্টার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, গবেষণা শেষের পর এক ছাত্রনেতাকে আর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। যাদবপুরকাণ্ডে অভ্যন্তরীণ তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে উপাচার্যর কাছে।
এর আগে তদন্ত কমিটি একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget