এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল

Jadavpur University Student Death : ১০ অগাস্ট, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে মেলে প্রচুর খালি মদের বোতল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

আবির দত্ত, কলকাতা : সারেনি দীর্ঘ কালের র‍্যাগিং রোগ! তার উপর অনেকেরই অভিযোগ, নেশার আখড়ায় বদলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বপ্নদীপের মৃত্যুর পর, সংবাদমাধ্যমের ক্যামেরায় ক্যাম্পাসের ভিতরে যত্রতত্র মদের বোতল পড়ে থাকার ছবি ধরা পড়েছে। এবার  যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল।

১০ অগাস্ট, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে মেলে প্রচুর খালি মদের বোতল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। দায়িত্বভার নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে সাফাই অভিযানে জোর দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। একমাস পর, সাফাই কর্মীরা পরিষ্কার করতে যান ওপেন এয়ার থিয়েটার। সেখান থেকে  প্রচুর মদের বোতল ও নেশার সামগ্রী উদ্ধার করা হয় বলে খবর। 

ছাত্রমৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই নেশা করার অভিযোগ ওঠে। তখন ক্যাম্পাসে পৌঁছায় এবিপি আনন্দর ক্যামেরা। রাস্তার ধার, নর্দমা, গাছের নীচে বেদি, সব জায়গায়  ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল। এমনকী বাদ যায়নি খেলার মাঠও.। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর পর, ফের একবার সামনে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-এর অভিযোগ। আর শুক্রবার, ২৫ অগাস্ট  বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দাবি করা হয়, ৯ অগাস্ট রাতে, যাদবপুরের মেন হস্টেলে র‍্যাগিং হয়েছিল। তার উপরে ক্যাম্পাসের আনাচ-কানাচ থেকে এই মদের বোতল উদ্ধার হওয়ার ছবিটা সত্যিই লজ্জাজনক বলেই মনে করছেন অনেকে। 

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যাদবপুর। সেই ক্য়াম্পাস কেন পরিণত হবে নেশার আখড়ায়? কী করে কর্তৃপক্ষ? ক্য়াম্পাসে দিনের পর দিন নেশার আসরের কথা তারা জানে না, এটা কি সম্ভব? ক্ষোভের সঙ্গে সেই প্রশ্ন তুলছেন অধ্য়াপকরাও। 

এরই মধ্যে ৯ অগাস্ট রাতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাদবপুরের মেন হস্টেলে র‍্যাগিং হয়েছিল, এই কথা উঠে এসেছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামতির কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।  শুক্রবারই ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সৌরভ চৌধুরীকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

আরও পড়ুন :

'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' দেশের মাটি ছুঁয়ে মোদির স্লোগান

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget