এক্সপ্লোর

Jadavpur University: 'কী লোকাতে চাইছে কর্তৃপক্ষ ?' বিক্ষোভে ABVP, বন্ধ করে দেওয়া হল গেট, ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় !

Jadavpur University Student Death ABVP Agitation :ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, বড় প্রশ্ন তুলল এবিভিপির কর্মী সমর্থকরা ..

কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভে এবিভিপি। বন্ধ গেট, টপকে ভিতরে ঢোকার চেষ্টা এবিভিপির। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে স্লোগান এবিভিপির কর্মী সমর্থকদের। গেট বন্ধ করে দিল নিরাপত্তারক্ষীরা, দেওয়া হল তালা।

আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, ঘটনাস্থলে এবার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক টিম

যদিও গেট বন্ধ করে দিলেও, বিশ্ববিদ্যালয়ের গেটের উপরে উঠেই দলীয় পতাকা আটকে দিল এবিভিপির কর্মী সমর্থকরা। এক প্রতিবাদী প্রশ্ন তুলেছেন, শুধু যাদবপুরেই কেন এই ধরণের ঘটনা ঘটনা ঘটবে ? এই জন্য এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছে, ক্যাম্পাসে গুন্ডামির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে। সিসিটিভি না বসালে এরপর দিন আমরা সিসিটিভি নিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকব।' অপর এক  এবিভিপির কর্মী প্রশ্ন তুলে বলেন, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের গেট কেন বন্ধ হবে ? কেন শিক্ষা প্রতিষ্ঠানের গেট বন্ধ করছে যাদবপুর কর্তৃপক্ষ ? কী এমন লোকাতে চাইছে ? বড় প্রশ্ন দলীয় কর্মীর।

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সিকিউরিটি ইনচার্জ মুকুলচন্দ্র দাস বলেন, 'প্রোগ্রামের ভিতরেই ছিলেন এবং প্রোগ্রামের ভিতরে থেকে কে কখন যেটা ছিল, ওখানে তো দেখলাম একটা বাথরুম আছে এবং ওখানে শুধু একটা লেডিস টয়লেট। ওখানে তো আর আমরা যাই না। ওখানে তো সচরাচর আমরা ঢুকি না।  এবং অত রাতে আমাদের মহিলা নিরাপত্তারক্ষীও থাকেন না। 'গোটা ঘটনায় আরও প্রশ্ন উঠছে,আর্টস বিল্ডিংয় সংলগ্ন পার্কিং লট থেকে ঝিলপাড় ও ইউনিয়ন রুমের মাঝের গলিতে কীভাবে গেলেন ওই পড়ুয়া? একা গেছিলেন নাকি সঙ্গে কেউ গেছিলেন? সঙ্গে কেউ গিয়ে থাকলে, অনামিকার ঝিলে পড়ে যাওয়ার কথা কেউ টের পেল না? ঝিলেই বা পড়ে গেলেন কীভাবে?' প্রশ্ন উঠেছে।

মৃত পড়ুয়ার প্রতিবেশী বলেন, ওকে কেউ ডেকে কিছু করে ফেলেছে।  কোনও ছেলে বন্ধু টন্ধু হয়তো ওকে কিছু অফার..বলেছে হয়তো রাখতে পারেনি কথাটা। ওকে হয়তো সেই করে...। গোটা ঘটনায় এমনই একাধিক প্রশ্নের উত্তর পেতে আপাতত ভরসা ময়নাতদন্তের রিপোর্ট। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পাড়ায় নামডাক অনামিকার, বাড়িতে অসুস্থ মা। পড়াশোনার পাশাপাশি সমান তালে টিউশন পড়াতেন তিনি। এ হেন মেধাবী ছাত্রীর অকালমৃত্যুতে নিমতার বাড়িতেও শোকের ছায়া।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Suvendu Adhikari: 'মদের দোকান ছাড়া আর কিছু করেনি...', চৈতন্যধামে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর, ঘোষণা করলেন কিছু প্রকল্পেরও
'মদের দোকান ছাড়া আর কিছু করেনি...', চৈতন্যধামে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর, ঘোষণা করলেন কিছু প্রকল্পেরও

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget