এক্সপ্লোর

Jadavpur University: 'ভাঙা বোতলে পা কাটত..', ভয়াবহ 'র‍্যাগিং' যাদবপুরের ২ দৃষ্টিহীন পড়ুয়াকেও

JU Ragging on Incident: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের দুই দৃষ্টিহীন ছাত্রের অভিজ্ঞতা শুনলে শিউড়ে শিউরে উঠতে হয়। কী বললেন ওই দুই পড়ুয়া ?

কলকাতা: যাদবপুর পড়ুয়ার মৃত্যুর পর একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে সামনে। যারা মূলত, শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে রেখে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের দোরগোড়ায় এসেছিলেন উচ্চশিক্ষা লাভের আশায়। কিন্তু হস্টেলে আসার পর, কী ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) দুই দৃষ্টিহীন ছাত্র।  

'আমাদের দরজার সামনে রোজ মদের বোতল ভেঙে ফেলে রাখা হত..'

নিহত প্রাণোচ্ছ্বল ছাত্রটির মতো, ওই পড়ুয়াও বাংলা পড়ার জন্য় মফঃস্বল থেকে এসে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বিশেষভাবে সক্ষম পড়ুয়া বলেছেন, 'আমাদের দরজার সামনে রোজ মদের বোতল ভেঙে ফেলে রাখা হত। আমরা চোখে দেখি না। পা কাটত। কিন্তু এটাই ছিল যে আনন্দ।' যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে আরও কত নিরীহ পড়ুয়াকে এই ভয়ঙ্কর, জঘন্য়, অত্য়াচারের শিকার হতে হয়েছে তা কে জানে। কিন্তু প্রথম দিন থেকেই, হস্টেল জীবন তাঁর কাছে হয়ে উঠেছিল দুঃস্বপ্নের মতো। বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও, ভয়ঙ্কর র‍্যাগিং-রোগের হাত থেকে রেহাই মেলেনি।

'নানা রকম কুৎসিত কান্ড করতে হত'

 বিশেষভাবে সক্ষম ওই পড়ুয়া অভিজ্ঞতা শেয়ার আরও বলেন,' হঠাৎ রাত একটার সময় দাদাদের মনে হল, তারা একটু গালাগালি শুনবে। দশজনকে দাঁড় করালো, প্রথমজন একটা গালাগালি দিল। দ্বিতীয় জনকে সেই গালাগালি-সহ আরেকটা নতুন গালাগালি দিতে হবে। তৃতীয় জনকে ওই দুটো বলে আরেকটা নতুন বলতে হবে। কেউ যদি গালাগালি ভুলে যেত শুরু হত অন্য অত্যাচার। হেসে ফেললে তো আর কথাই নেই। নানা রকম কুৎসিত কান্ড করতে হত। প্রচন্ড গরমের মধ্যেও ফুলাহাতা জামা, ফুল প্যান্ট পরা ছিল বাধ্যতামূলক। কেউ ইচ্ছে করলেও বাড়ি যেতে পারত না। সিনিয়রদের পারমিশন নিতে হত।' 

'রাত তিনটে পর্যন্ত এই সিনিয়ার দাদাদের ফাইফর্মাস খাটতে হতো..'

একইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা বিশেষভাবে সক্ষম আরেক পড়ুয়ারও। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্ববিদ্য়ালয়ের দোরগোড়ায় এসেছেন তিনিও। যদিও বিকৃত মস্করা তাকেও ছাড়েনি। তাঁর কথায়, প্রতিবন্ধী বলে আমাকে হয়তো দোকানে পাঠানো হতো না কিন্তু রাত তিনটে পর্যন্ত এই সিনিয়ার দাদাদের ফাইফর্মাস খাটতে হতো আমাদের। অসংখ্য গালাগালি বাবা-মা পরিবার তুলে গালাগালি সব চলত। সকালবেলা দাদারা খুব ভালো। সন্ধ্যে হলেই তাদের এক অন্য মূর্তি। কী ভয়ংকর অত্যাচার করত বলে বোঝানো যাবে না।'

আরও পড়ুন, ২-৩ ঘণ্টার মধ্য়ে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জানাল হাওয়া অফিস

'..প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি'

দুই পড়ুয়ারই অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। তিনি আরও বলেন, 'কী ভয়ংকর অত্যাচার। আমরা সংগঠিত হয়ে অভিযোগ জমা দিই। তৈরি হয় প্রতিবন্ধীদের নিজস্ব সংগঠন। সেই লড়াই এখনো চলছে। কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয় না। তাদের কাছে আমাদের প্রমাণ করতে হয় যে আমরা সত্যি বলছি। বরং মুখ খুললে আরও অত্যাচার। যারা মারা যায় কারণ তারা সহ্য করতে পারে না। আর আমরা প্রচন্ড কষ্ট করে এখানে টিকে রয়েছি।' যাদবপুরের আনাচে-কানাচে উঠে আসছে র‍্যাগিং এর এই গল্প। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে? যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সরব হবে কর্তৃপক্ষ? সকলে তাকিয়ে সেদিকে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget