এক্সপ্লোর

Weather Update: ২-৩ ঘণ্টার মধ্য়ে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জানাল হাওয়া অফিস

West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথায় কোথায় ? সতর্কতা জারি করল হাওয়া অফিস।

কলকাতা: স্বাধীনতা দিবসের সকাল থেকেই এদিন ভ্যাপসা গরম ছিল। আকাশ আংশিক মেঘলা দক্ষিণবঙ্গে। আর এমনই এক পরিস্থিতিতে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর।  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Office)।কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই ঝেপে বৃষ্টি নামবে বলে সম্ভাবনা কথা জানানো হয়েছে। 

একদিকে জোড়া ঘূর্ণিবর্ত, সঙ্গে মৌসুমী অক্ষরেখা। দুইয়ে মিলিয়ে বঙ্গে বৃষ্টি-যোগ। তবে চিন্তা নেই, স্বাধীনতা দিবসের সেলিব্রেশন পণ্ড হওয়ার আশঙ্কা সেভাবে নেই। রাজ্যের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফিরোজপুর-রোহতাক-মিরট-গোরখপুর-পাটনা থেকে কোচবিহার হয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত। এদিকে, দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্য একটি ঘূনাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। আর তার জেরে উত্তরবঙ্গে আরও দুই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

স্বাধীনতা দিবসে বঙ্গে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১৭ আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। রবিবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।এদিকে, স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, 'কোনও রাজনৈতিক দলের দায়িত্বে কেন একটা পরিবার ?', প্রশ্ন মোদির

পাশাপাশি কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget