এক্সপ্লোর

Jadavpur University Student Death : যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুকাণ্ডে খুনের মামলা রুজু করল পুলিশ, কী কী অভিযোগ বাবার ?

JU Student Death : পুলিশের ধারণা, এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক জনের যোগ রয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : যাদবপুরে ( Jadavpur University )  পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র‍্যাগিং? এই পড়ুয়া মৃত্যুর দায় কি এড়াতে পারে কর্তৃপক্ষ? সাজা হবে কি রহস্যমৃত্যুকাণ্ডে অভিযুক্তদের? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুকাণ্ডে খুনের মামলা রুজু করল পুলিশ। 

স্বপ্নদীপের বাবার অভিযোগ কী কী

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতেই এই খুনের মামলা রুজু করা হয়। শুধু খুনের ধারা নয়, এর সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ করা হয়েছে। পুলিশের ধারণা, এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক জনের যোগ রয়েছে। মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার অভিযোগ, হস্টেলের এক আবাসিক তাঁর ছেলেকে উত্যক্ত করত। 

আবাসিকদের জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে এল ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাতেই হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, প্রত্য়ক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে। লিখিত অভিযোগপত্রের জন্য় ছাত্রের বাড়িতে পাঠানো হয় পুলিশের প্রতিনিধি দল। অন্য়দিকে, DC SSD জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। তদন্তে সহযোগিতা করছেন আবাসিকরা।    

পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মাকে শেষবার ফোন করেছিলেন স্বপ্নদীপ। জানিয়েছিলেন, তিনি ভাল নেই। খুব ভয় করছে। পরিবারের দাবি, মাকে তাড়াতাড়ি আসতেও বলেছিলেন। আর বাবাকে বলেছিলেন, প্রচণ্ড চাপে থাকার কথা! স্বপ্নদীপের বাবা জানিয়েছেন, 'ছেলে বলেছিল, বাবা প্রচণ্ড চাপে আছি, প্রচণ্ড চাপ, বাবা তুমি এসো, মা তুমি এসো, আমাকে বাঁচাও। আমি ভয়ের মধ্যে আছি, তার কিছুদিন পরেই এই ঘটনা।'  

স্বপ্নদীপ ছাত্র ছিলেন বিজ্ঞানের, কিন্তু বাংলা পড়তে ভীষণ ভালবাসতেন। বাবা সমবায় ব্যাঙ্কের কর্মী। মা গৃহবধূ। ভাই নবম শ্রেণির ছাত্র।  পরিবার সূত্রে খবর, ছোট থেকেই মেধাবী ছিলেন স্বপ্নদীপ। কিন্তু উচ্চমাধ্যমিকে মাত্র ২ নম্বর কম পাওয়ায় কলেজে বিজ্ঞান নিয়ে পড়তে পারেননি। বাংলা নিয়ে ভর্তি হয়েছিলেন বাড়ির কাছের বগুলা কলেজে। তারপর যখন জানতে পারলেন, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, তখন আর আনন্দের সীমা ছিল না । পরিবার সূত্রে খবর, গত ৩ তারিখ যাদবপুরে স্বপ্নদীপকে বাংলা অনার্সে ভর্তি করেন বাবা। হস্টেল না মেলায় রবিবার রেখে আসেন হস্টেলের সিনিয়র দাদাদের কাছে।  স্বপ্ন সফল করতে এসেই এই পরিণতি হল তাঁর। 

 সহপাঠীদের দাবি, বুধবারই নিজের ফেসবুক প্রোফাই ডিঅ্যাক্টিভ করে দেন ওই পড়ুয়া। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget