এক্সপ্লোর

JU Student Death : 'হস্টেল সংলগ্ন পুকুরে পাওয়া গেল গুচ্ছ গুচ্ছ মদের বোতল' এখনও কি অবাধে বসছে নেশার আসর?

Jadavpur University Student Death : প্রশ্ন উঠছে, এটা বিশ্ববিদ্য়ালয় না নেশার আখড়া? শিক্ষার পীঠস্থানে নেশার উপকরণের এত রমরমা কীকরে?

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : যাদবপুরে ( Jadavpur University ) ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় হচ্ছে। সবাই চাইছে সুস্থ ক্যাম্পাস! ভিতরে ভয়ঙ্কর সেই ঘটনার পুনর্নির্মাণ করা শুরু করেছে পুলিশ। কিন্তু এখনও যাদবপুর ইউনিভার্সিটিতে সেই ছবি। এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নিকটবর্তী পুকুরে মদের বোতল।  হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় সাড়ে সতেরো বছরের এক পড়ুয়ার।  সেই হস্টেলের কম্পাউন্ডের ভিতরে থাকা পুকুরের যততত্র-সর্বত্র এখনও পড়ে রয়েছে মদের বোতল।

প্রশ্ন উঠছে, এটা বিশ্ববিদ্য়ালয় না নেশার আখড়া? শিক্ষার পীঠস্থানে নেশার উপকরণের এত রমরমা কীকরে?
নেশা কি শুধু এইটুকুতেই সীমাবদ্ধ ছিল? নাকি যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে কি অন্য় নেশাও চলত? 

শুধু সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা। অভিযোগ, অন্ধকার নামলেই রঙিন হয়ে ওঠে যাদবপুরের ক্যাম্পাস। বসে নেশার আসর। মদ-গাঁজা, কী থাকে না, সেখানে! অভিযোগ, রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নেশার ঘোর!  এবিপি আনন্দর ক্যামেরায় উঠে এল চাঞ্চল্যকর ছবি।  দেখা গেল পুকুরের আশেপাশে অগুন্তি মদের বোতল। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী জয়ন্ত পাল বলছেন, আমরা এই ব্যাপারে কিছু জানি না !  বিশ্ববিদ্যালয়ের এক সাফাইকর্মী বলছেন, এত বোতল, কখনও এক বস্তা হয়, কখনও বোতল দেড় বস্তা....

একটা পরিবারের স্বপ্নভঙ্গের পরও, যে ভয়ঙ্কর এই ছবিটা বদলায়নি, তা এদিনের এই ছবি থেকেই স্পষ্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মৃত পড়ুয়ার বাবা বলছেন, হস্টেলে সিসি ক্যামেরা থাকলে, বোঝা যেত কারা ছেলেকে খুন করেছে। কারা পালিয়ে যাচ্ছে। যাদবপুরের ক্য়াম্পাসে সিসিটিভি ক্য়ামেরা না থাকা নিয়ে সরব হয়েছে পড়ুয়াদের একাংশও । কিন্তু, একজন জলজ্যান্ত পড়ুয়ার মৃত্যুর পরও, ক্যাম্পাস ও হস্টেল চত্বরে ক্যামেরা বসানো নিয়ে কোনও উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কর্তৃপক্ষ।   

 

আরো পড়ুন :

সাতসকালে প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে আগুন ! গলগল করে ধোঁয়া AC কামরা থেকে 

এরই মধ্যে ৯ অগাস্ট রাতে কী ঘটেছিল যাদবপুরের মেন হস্টেলে, কীভাবে মৃত্যু হল ওই ছাত্রের, জানতে অভিযুক্ত প্রাক্তনী, সপ্তক কামিল্যাকে মেন হস্টেলে নিয়ে গিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, যাদবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে কয়েকজনের বয়ানে অসঙ্গতি রয়েছে। সে কারণে পৃথক পৃথকভাবে ধৃতদের দিয়ে ঘটনা পুনর্নির্মাণের কথা ভেবেছে পুলিশ।                                

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget