এক্সপ্লোর

Jagdeep Dhankhar: অধিবেশনের সময়সূচিতে টাইপগত ভুল, অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের

 গতকাল এই নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল ট্যুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশমতো তিনি ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে।

কলকাতা: বাজেট অধিবেশন ডাকতে মন্ত্রিসভার সুপারিশে টাইপগত যে ভুল হয়েছে, তা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। আজ সেইকারণে অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে আসতে বলেছেন জগদীপ ধনকড়। রাজ্যপাল নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন।  গতকাল এই নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল ট্যুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশমতো তিনি ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে।

 

রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।  মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী রাত ২টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, মন্ত্রিসভার সুপারিশ টাইপ করতে ভুল হয়েছিল। ৭ মার্চ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্য মন্ত্রিসভার পাঠানো সুপারিশের প্রেক্ষিতে, বৃহস্পতিবার সকালে অধিবেশনের সময়সূচিও ঘোষণা করে দেন রাজ্যপাল। আর এ নিয়েই যত গন্ডগোল। কারণ, ট্যুইট করে জগদীপ ধনকড় জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এটাই মন্ত্রিসভার সুপারিশে সিদ্ধান্ত। পরে আরও একটি টুইট করেন রাজ্যপাল।  তাতে তিনি লেখেন,  মধ্যরাতের অধিবেশনের সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ্য করেই পরামর্শ করার জন্য মুখ্যসচিবকে ডাকা হয়েছিল। কিন্তু, মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতকাল এবিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “টাইপে ভুল হয়েছে, রাজ্যপাল এড়িয়ে যেতে পারতেন, কিন্তু রাজ্যপাল বললেন, রাত ২টোতেই অধিবেশন হবে।’’

এই বিষয়ে তোলপাড় শুরু হতেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি ফোন করে রাজ্যপালকে বলেন, টাইপে ভুলের কারণেই বিভ্রান্তি হয়েছে। সরকারের তরফে রাজভবনে যে চিঠি দেওয়া হয় তাতে, ভুলবশতঃ 2PM-এর বদলে 2AM লেখা হয়। এই ভুল সংশোধন করে ফের রাজভবনে সুপারিশ পাঠানো হবে। এজন্য সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।  তবে এরইমধ্যে গোটা বিষয়টি নিয়ে সরকারের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

আরও পড়ুন: Municipal Election 2022: আপেলের ঝুড়ি হাতে রাস্তায় প্রার্থী, অভিনব প্রচার বাদুড়িয়ায়

সেরা শিরোনাম

Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget