এক্সপ্লোর

Maoist leader Arnab Dam: কুণাল ঘোষের মৌখিক আশ্বাসে কাটল মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তির জট

Arnab Dam: অবশেষে কাটল জট। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের মৌখিক প্রতিশ্রুতিতে জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তি প্রক্রিয়ার জট কাটল।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: কারা দফতর থেকে এখনও আসেনি কোনও চিঠির উত্তর। তার আগেই তৃণমূল নেতার মৌখিক আশ্বাসে মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তি প্রক্রিয়ার জট কাটল। শনিবার সকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ উপাচার্যকে ফোন করেন। আর বিকেলেই বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিহাসের পিএইচডিls ভর্তি প্রক্রিয়ার কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন জারি করা হয়। বিপুল টানাপড়েনের পরে সোমবার অবশেষে জট কাটল অর্ণব দামের পিএইচডি-তে ভর্তির।

আরও পড়ুন: Suagata Roy on Jayanta: 'জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না।' মদনকে পাশে নিয়ে বললেন সৌগত, আর কী বার্তা?

মাওবাদী নেতার নিরাপত্তা কারণের তিনি অফলাইন কোর্সওয়ার্ক কীভাবে করবেন ?,কারা দফতরের ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমোদন আছে কিনা ? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে যে প্রশ্ন তোলা হয়েছিল তা নিয়ে নিশ্চিত আশ্বাস মিলতেই ভর্তি প্রক্রিয়ার জট খুলেছে বলে দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। কারা দফতর নিরাপত্তার ব্যবস্থা করবে বলে কুণাল ঘোষ ফোন করে তাঁকে।

আরও পড়ুন: DA Case: শীর্ষ আদালতে ফের স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য

এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ মৌখিক আশ্বাস দিয়েছেন বলে দাবি উপাচার্য গৌতম চন্দ্রের। শনিবার সকালে ফোন করেন কুণাল ঘোষ তারপর সেদিন বিকালেই বিশ্ববিদ্যালয়ের তরফে স্থগিত করে দেওয়া ইতিহাসের পিএইচডি কোর্সে ভর্তি প্রক্রিয়ার পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ সোমবার বেলা ৩ টে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।

উপাচার্য জানিয়েছেন, ফোনে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন অর্ণবের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য কারা দফতর। এই সংক্রান্ত চিঠি কারা দফতরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে বলে কুণাল ঘোষ সুনিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

অর্ণব দাম খড়গপুর আইআইটির পড়ুয়া ছিলেন। পড়তে পড়তেই রাজনীতিতে যোগ। সেখান থেকে বেরিয়ে গিয়ে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হন। পরে শিলদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন। ছোট থেকেই মেধাবী অর্ণব ইগনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এরপরই জেল থেকেই পিএইচডির জন্য আবেদন করেন। সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকারও করেন। তারপরই এই জট। 

এদিন অর্ণব দাম বলেন, 'কাউন্সিলিং আজ হল আমার। পিএইচডি-ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আশা করছি আজ অবসান হল। কারা দফতরের আধিকারিক এবং রাজ্য সরকারের সাহায্য ছাড়া এখানে আসতে পারতাম না। তাঁদের ধন্যবাদ। আমার পড়াশোনার প্রশ্নে যাঁরা পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকলাম। আমায় উচ্চতর শিক্ষা ও গবেষণায় সুযোগ করে দেওয়ার জন্য।'

আরও পড়ুন: Hina Khan: কেমোথেরাপি শুরু হওয়ার পর কাজে ফিরলেন অভিনেত্রী হিনা খান, পোস্ট করলেন ভিডিও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget