এক্সপ্লোর

Suagata Roy on Jayanta: 'জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না।' মদনকে পাশে নিয়ে বললেন সৌগত, আর কী বার্তা?

Madan Mitra On Jayanta: সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সৌগত-মদন। শোনা গেল সংশোধনের বার্তা।

কলকাতা: আড়িয়াদহে জয়ন্তকাণ্ডের পর বৈঠকে সৌগত রায় (Saugata Roy) ও মদন মিত্র (Madan Mitra)। সম্প্রতি আড়িয়াদহে তৃণমূল কর্মী জয়ন্ত সিংহের একের পর এক কাণ্ড সামনে এসেছে। এলাকায় তাঁর দাপট, ফুলেফেঁপে ওঠা- সবকিছুই সামনে এসেছে। তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা-সাংসদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবি সামনে এসেছে। যদিও জয়ন্তর থেকে বরাবর দূরত্ব তৈরি করেছেন মদন মিত্র, সৌগত রায়। এবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সৌগত-মদন। শোনা গেল সংশোধনের বার্তা।

এদিন সৌগত রায় বলেন, 'দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না। অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে। যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না।' তিনি এদিন বলেন, 'গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না। আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত।' তৃণমূল সাংসদ বলেন, 'পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে। পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে।' এদিন সৌগত রায় সাফ বলে দেন, 'তৃণমূল কংগ্রেস প্রোমোটার ও সমাজবিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখবে না। প্রোমোটার ও সমাজবিরোদীধের সঙ্গে যোগ থাকলে শোকজ করা হবে, পরে বরখাস্ত করা হবে।' কামারহাটি নিয়ে সম্প্রতি বারবার নানা ধরনের বিবৃতি দিচ্ছিলেন নানা স্তরের নেতারা। তাই এবার থেকে কামারহাটি সংক্রান্ত বিবৃতি দেবে একমাত্র সৌগত রায়, অন্য কেউ দিলে দলবিরোধী বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে। মদনের বক্তব্যে কোনও বিড়ম্বনা হচ্ছে দলে? সেই কারণেই শুধুমাত্র সৌগত রায় বলবেন? প্রশ্ন শুনেই সৌগত-মদন একসুরে বললেন এটা নেহাত শৃঙ্খলাপরায়ণতার কারণে করা হচ্ছে।

এদিন মদন মিত্র বলেন, 'কর্মীরা চাইছে ঐক্যবদ্ধভাবে চলতে। যখন সৌগত রায় ঘোষণা করলেন তুমুল হর্ষধ্বনি উঠল। অসাধু প্রোমোটার-ব্যবসায়ীরা ভোট করায় না। ভাল কর্মীরা করান।'

বিরোধীদের কটাক্ষ:
'দায়মুক্ত হওয়ার জন্য় এই নাটক', তোপ রাহুল সিনহার। 'তৃণমূল কংগ্রেস প্রোমোটারদের থেকে দূরে থাকতে পারবে না, আবার একই রকম হবে', দাবি রাহুলের। 'তৃণমূলে জয়ন্ত সিংহরাই দল চালায়, কারও রানা, কারও জয়ন্ত., কারও জেসিবি', কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। 

আরও পড়ুন: শীর্ষ আদালতে ফের স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget