এক্সপ্লোর

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২

মহিলার স্বামী ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়িতে। মহিলার স্বামী ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে রক্তারক্তি কাণ্ড! এক যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল, বধূর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনার জেরে শ্রীঘরে বধূর স্বামী ও বাবা।
যুবকের ঠাঁই হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। 

স্থানীয় সূত্রে খবর, কোচিবহারের মেখলিগঞ্জের বাসিন্দা শ্যামল হালদারের সঙ্গে শিলিগুড়ির বধূ বিশাখা বর্মনের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। কয়েক দিন আগে ওই বধূ ধূপগুড়ির ভেমটিয়ায় বাপের বাড়িতে আসেন। যুবকের অভিযোগ, মঙ্গলবার বিশাখা তাঁকে সেখানে ডেকে আত্মীয়দের দিয়ে মারধর করান। 

আক্রান্ত যুবক শ্যামল হালদার জানিয়েছেন, ফোন করে ডাকে বিশাখা বর্মন। বিয়ের আগে সম্পর্ক ছিল। আমাকে ফোন নম্বর দেয়। স্বামী এখানে নেই। তুমি এস। আমি ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আসিনি। দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক ছিল। ওই আত্মীয়রা আমাকে মারধর করে।

অভিযোগ অস্বীকার করে বধূর দাবি, জোর করে এসেছিলেন শ্যামল। ধূপগুড়ির গৃহবধূ বিশাখা বর্মন জানিয়েছেন, ফোন করে ডাকিনি। বিয়ের পরও তিন বছর ধরে যোগাযোগ রেখেছে। জোর করে আসত। ভয় দেখাত। স্বামী-সন্তান আছে আসতে বারণ করেছিলাম। ওই নিজে এসেছে। 

গৃহবধূর আত্মীয় সুমন্ত বর্মনের কথায়, ছেলেটাই ফোন করেছিল। আজকে আসে। ভাগিয়ে নিয়ে যাবে বলে আসত। পিসির কাছ থেকে শুনেছি। মারধরের অভিযোগে বধূর স্বামী রাজকুমার বর্মন ও বাবা রবি মাল্য দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবককে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: ফেসবুক লাইভে ক্ষোভপ্রকাশ, উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব

আরও পড়ুন: Shantipur: শান্তিপুরে উপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল-বিজেপি ২ পক্ষই

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget