এক্সপ্লোর

Jalpaiguri: বিকল হাইমাস্ট লাইট সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ জলপাইগুড়ির কংগ্রেস কর্মীদের

Jalpaiguri: প্রায় দু'বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে হাইমাস্ট লাইট। পৌরসভার হুঁশ ফেরাতে অভিনব প্রতিবাদে জলপাইগুড়ির কংগ্রেস কর্মীরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রায় দু'বছর ধরে চলছে একই সমস্যা। বিকল হয়ে পড়ে রয়েছে হাইমাস্ট লাইট। একাধিকবার পৌরসভাতে অভিযোগ জানানো হয়েছে, তবে বিশেষ কোনও ফল মেলেনি। এবার তাই পৌরসভার হুঁশ ফেরাতে বিকল হয়ে থাকা হাইমাস্ট লাইটের পোলে রাতে হ্যারিকেন ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। অভিনব কায়দায় প্রতিবাদ দেখতে ভিড় জমান উৎসুক জনতাও।  

জলপাইগুড়ি ২৪ নং ওয়ার্ডের দেশবন্ধু পাড়া দিশারী ক্লাব এলাকার ঘটনা। সেখানে ক্লাবের সামনে বছর দুয়েক আগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে একটি হাইমাস্ট লাইট লাগায় জলপাইগুড়ি পৌরসভা। এরপরই অভিযোগ ওঠে, লাইট লাগানোর কিছু দিন পর থেকেই সেটি বিকল হয়ে যায়। শুধু এখানেই নয়, শহরের বেশ আরও কয়েকটি হাইমাস্ট লাইটেরও একই হাল। হাইমাস্ট লাইট পোলে থাকা একাধিক আলোর মধ্যে কোনওটির একটি বা দুটি করে জ্বলে। কোনও লাইট পোলে আবার একটিও আলো জ্বলে না। তেমনই একটি লাইট পোস্ট রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে।

ঘটনায় কংগ্রেস ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা যুব কংগ্রেস নেতা অমলান মুন্সি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে হাইমাস্ট লাইটগুলি নিয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। কিন্তু তারা কোনও কথা কানে নিচ্ছে না। খালি দফায় দফায় অনৈতিকভাবে পৌর প্রশাসক বোর্ডের সদস্য বদল হয়ে যাচ্ছে। আর যারা আসছে তারা নিজের আখের গোছানো ছাড়া আর কিচ্ছু করছেনা। তাই এই পৌর প্রশাসক বোর্ডের হুঁশ ফেরাতে এবং শহরবাসীর প্রতি পৌর কাজকর্মের দৃষ্টি আকর্ষণ করতে আমরা মানুষকে সঙ্গে নিয়ে ২৪ নং ওয়ার্ডের হাইমাস্ট লাইট পোলে হ্যারিকেন ঝুলিয়ে বিক্ষোভ দেখালাম।' 

ঘটনায় জলপাইগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, 'সামনে পৌর ভোট। তাই রাজনীতি করার জন্য এইসব আন্দোলন হচ্ছে। হাইমাস্ট লাইটগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ লাগিয়েছিল। সেগুলির একটি ওয়ারেন্টি পিরিয়ড ছিল। সেই মেয়াদ পার হওয়ার পর লাইটগুলির হস্তান্তর অতি সম্প্রতি আমরা পেয়েছি। বিকল লাইটগুলির মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে। খুব শীঘ্রই সেইগুলি মেরামত হয়ে যাবে। এসব রাজনীতি করে লাভ নেই। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে যাচ্ছে।'

আরও পড়ুন: BJP Home Guard Slap : চড়কাণ্ডে হোমগার্ড জিতেন্দ্র শর্মার অভিযোগ, দেবদত্তর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget