এক্সপ্লোর

BJP Home Guard Slap : চড়কাণ্ডে হোমগার্ড জিতেন্দ্র শর্মার অভিযোগ, দেবদত্তর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ

বিজেপি নেতার বিরুদ্ধে হোমগার্ডকে মারধর, সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আক্রান্ত হোমগার্ড এনআরএস হাসপাতালে চিকিত্সাধীন। 


কলকাতা : হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এ নিয়ে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন উল্টোডাঙা থানার হোমগার্ড জিতেন্দ্র শর্মা। অভিযোগে উল্লেখ, গতকাল এনআরএস হাসপাতালের অটোপ্সি বিভাগের সামনে তাঁকে চড় মারেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। করোনা বিধি মেনে ওই হোমগার্ড ভিড় সরানোর চেষ্টা করায়, হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে হোমগার্ডকে মারধর, সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আক্রান্ত হোমগার্ড এনআরএস হাসপাতালে চিকিত্সাধীন। 


আরও দেখুন : 

বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনা কমেনি, জানেন অমিত শাহ, সাক্ষাতের পর ট্যুইটারে লিখলেন শুভেন্দু


বৃহস্পতিবার কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিত সরকারের (Avijit Sarkar) মৃতদেহ হস্তান্তরকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড বাঁধে এনআরএসের মর্গে। পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগে কর্তব্যরত হোমগার্ডের গায়ে হাত তুললেন বিজেপি নেতা! সেই অভিযোগ তিনি প্রথমে অস্বীকার করেন। পরে অবশ্য এই কাজে তাঁর পাশে এসে দাঁড়ান দিলীপ ঘোষ স্বয়ং। বলেন, 'সরকারের গালে থাপ্পড় মারা উচিত, হোমগার্ডকে মেরেছে ঠিক করেছে, মেরে ফেলেছেন, হোমগার্ডের কী অধিকার?' এই মন্তব্যের কড়া নিন্দা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই মন্তব্য নিম্নরুচির পরিচয়। ফিরহাদ হাকিম বলেন , 'এখন মানুষ ভাবছেন, বিজেপি ক্ষমতায় এলে কত পুলিশ চড় খেত, ভাগ্যিস আসেনি। '


আরও দেখুন :

ব্যাঙ্ক প্রতারণার কৌশল বদল, অ্যাকাউন্ট থেকে ৯৮ হাজার টাকা উধাও! 


দিন মর্গ থেকে বিজেপি কর্মীর দেহ বের করার সময় এনওসি নিয়ে টালবাহানার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। দেহ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলে মৃত বিজেপি কর্মীর পরিবার। শেষপর্যন্ত থানার তরফে এনওসি দেওয়া হলে বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে বিজেপি নেতার হোমগার্ডকে চড় মারা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। 

এরপর আবার বিকেলে অভিজিত সরকারের মরদেহ বিজেপির সদর দফতর, কাঁকুড়গাছি হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কেওড়াতলা মহাশ্মশানে।  আলিপুর রোডে পুলিশ শববাহী শকট আটকাতে ফের উত্তেজনা ছড়ায়। পুলিশ গাড়ি আটকাতে ফের রণংদেহী হয়ে ওঠেন বিজেপি নেতা-কর্মীরা। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আশিস দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। অভিযোগ, পুলিশকে তখন আবার চড় মারার হুমকি দেন বিজেপি নেত্রী। 




 

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget