এক্সপ্লোর

Dhupguri Road Accident: পুলিশ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা কন্যাযাত্রীদের গাড়ির, মধ্যরাতে ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৮

Jalpaiguri News: গতকাল রাত ১১টা নাগাদ ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়ি করে ধূপগুড়িতে ফিরছিলেন ৮ জন।

রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত আট জন কনেযাত্রী। তাতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে প্রাণহানি এড়ানো গিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্য়ে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের।

পুলিশ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, আহত কনেযাত্রীরা

শুক্রবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে, জলঢাকা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটেছে। রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানিয়েছেন, শুক্রবার আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি করে ফিরছিল পুলিশের একটি ভ্যান। উল্টোদিক থেকে ছুটে আসছিল কনেযাত্রীদের একটি চারচাকা গাড়ি। জলঢাকা সেতুর উপর মুখোমুখি ধাক্কা লাগে পুলিশ ভ্যানের সঙ্গে কনেযাত্রীদের গাড়ির। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়িতে চেপে ফিরছিলেন কনেযাত্রীরা। সেই সময়ই পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে সজোরে। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, গাড়িটি ফুটপাতে উঠে যায়। পুলিশ ভ্যানও বোঝাই ছিল পুলিশকর্মীদের নিয়ে। দুর্ঘটনায় পুলিশকর্মীদের অনেকেও আঘাত পেয়েছেন। 

আরও পড়ুন: Abhijit Ganguly Update: চাকরিচ্যুত মন্ত্রীকন্যা, ডজন খানেক তদন্তভার CBI-কে, ফিরে দেখা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, তাতে আট জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলকর্মী। পৌঁছয় ধূপগুড়ি এবং ময়নাগুড়ি থানার পুলিশও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহতরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত শ্রীরামপুর

এ দিকে, হুগলি জেলার শ্রীরামপুরও পথ দুর্ঘটনার জেরে উত্তপ্ত। ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ দিল্লি রোড। টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ।  রাস্তার ধারে পুলিশ কিয়স্ক ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ শ্রীরামপুরে পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির সামনেই সাইকেল আরোহী পুষ্পা সাঁতরাকে পিষে দেয় পণ্যবাহী ডাম্পার।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৬-র মহিলার। ডাম্পার চালক পলাতক। পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটায়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় দিল্লি রোড অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছ র‍্যাফ, রয়েছে শ্রীরামপুর থানার পুলিশও।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget