এক্সপ্লোর

Abhijit Ganguly Update: চাকরিচ্যুত মন্ত্রীকন্যা, ডজন খানেক তদন্তভার CBI-কে, ফিরে দেখা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা

শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টি মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা: প্রায় এক ডজন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এক কলমের খোঁচায় চাকরিচ্যুত হয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্যও তোলপাড় পড়ে গিয়েছে।

শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টি মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এছাড়া বাকি মামলাগুলি আগের মতোই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় শুনবেন বলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আইনজ্ঞদের ব্য়াখ্য়া।

নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের একাধিক নির্দেশ গোটা রাজ্য়ে সাড়া ফেলে দিয়েছিল।  সেটা একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হোক, কিংবা এক কলমের খোঁচায় মন্ত্রী-কন্য়াকে চাকরিচ্য়ুত করা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রায় এক ডজন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। যার মধ্য়ে প্রাথমিক থেকে শুরু করে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের মামলা রয়েছে। ২০২২-এর ২০ মে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর নির্দেশেই তৎকালীন মন্ত্রীর মেয়েকে বেতন হিসেবে পাওয়া ১৬ লক্ষ টাকা ফেরাতে হয়।সেই চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির ববিতা সরকার।

তৎকালীন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধেও কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। গতবছরের ১৯ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, দুপুর ৩টের মধ্যে পরেশ অধিকারীকে CBI-এর অফিসে হাজিরা দিতে হবে।সেই সঙ্গে তিনি এও বলে দেন, শিক্ষা প্রতিমন্ত্রী বিমানবন্দরে নামার পর তাঁকে যেন সরাসরি নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তিনি যদি বিমানে না ওঠেন তাহলে ধরে নেওয়া হবে, তিনি আদালত ও CBI-কে ভাঁওতা দিচ্ছেন।
এই নির্দেশের পরই সিবিআই দফতরে হাজিরা দেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

আরও পড়ুন: Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

এর আগে গতবছরের ১২ এপ্রিল পার্থ চট্টোপাধ্য়ায় সম্পর্কেও এরকমই কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেদিন সকালে এজলাসে বসে, বিকেলের মধ্য়ে পার্থ চট্টোপাধ্য়ায়কে CBI-এর কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেই সঙ্গে বিচারপতি এও বলে দেন, কোনওভাবেই SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরি গেছে বহু অযোগ্য় প্রার্থীর। যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, SSC-র গ্রুপ ডি পদে কর্মরত ১ হাজার ৯১১ জনের চাকরি যায়। এর ঠিক এক মাসের মাথায় ১০ মার্চ SSC-র গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু অযোগ্য়দের চাকরি বাতিলের নির্দেশই নয়। বহু চাকরিপ্রার্থীকে চাকরিতে নিয়োগের নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। তাঁর নির্দেশেই চাকরি পেয়েছিলেন চার বছর ধরে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যুক্ত, ক্যানসার আক্রান্ত সোমা দাস।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget