এক্সপ্লোর

Dooars Jungle: অবাধে কাঠ পাচার, ফাঁকা হয়ে যাচ্ছে পর্যটক প্রিয় ডুয়ার্সের জঙ্গল

Jalpaiguri: বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের সমস্ত রেঞ্জে যথেষ্ট সংখ্যক বনকর্মী নেই। অভাব আছে পর্যাপ্ত আগ্নেয়াস্ত্রর। ফলে অবস্থা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বাইরে থেকে দেখলে মনে হবে ঘন জঙ্গল। কিন্তু একটু ভিতরে ঢুকলেই চোখ কপালে উঠবে। যথেচ্ছ কাটা হচ্ছে গাছ। এদিক-ওদিক পড়ে আছে গাছের গুঁড়ি। অবাধে চলছে কাঠ পাচার। পর্যটক-প্রিয় ডুয়ার্সে ক্রমশ ফাঁকা হচ্ছে জঙ্গল। এমনই অভিযোগ তুলছেন পরিবেশপ্রেমীরা। সমস্যা স্বীকার করে, বন দফতরের দাবি, জঙ্গল বাঁচাতে সমস্ত চেষ্টাই হচ্ছে। যদিও সমস্যা রয়ে গেছে জঙ্গল রক্ষার পরিকাঠামোতেই। বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের সমস্ত রেঞ্জে যথেষ্ট সংখ্যক বনকর্মী নেই। অভাব আছে পর্যাপ্ত আগ্নেয়াস্ত্রর। ফলে অবস্থা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে।

পরিবেশপ্রেমীদের অভিযোগ, ডুয়ার্সের জঙ্গল থেকে শাল, সেগুনের মতো মূল্যবান গাছ কেটে দিনেদুপুরে পাচার করা হচ্ছে। অথচ নিষ্ক্রিয় বন দফতর! ডুয়ার্সের মরাঘাট থেকে নাথুয়া, বানারহাট রেঞ্জের বিভিন্ন এলাকার জঙ্গলের এমনই ছবি। পরিবেশপ্রেমীদের অভিযোগ, 'সর্ষের মধ্যেই ভূত। ডুয়ার্সের জঙ্গলের ভেতর থেকে কাঠ কাটা হচ্ছে। প্রশাসন নির্বিকার। আজকে এখানে তো কাল ওখানে। আজ চোর ধরা পড়ছে। কাল পালাচ্ছে। বন দফতর কী ডিউটি করছ? মূল্যবান কাঠ কাটছে, আপনারা কী করছেন? মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি। করিডরে নজরদারি নেই কেন?'

সমস্যার কথা মেনে নিলেও, বন দফতরের দাবি, জঙ্গল রক্ষায় সবরকম চেষ্টা চলছে। ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেছেন, 'আমরা ও পুলিশ চেষ্টা করছি। হলদিবাড়িতে এই অপারেশন-এর মাথা যারা রয়েছে। তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। চেষ্টা করছি সমস্যা সমাধানের। অসাধু ব্যবসায়ী এই কাঠ কিনছে। গরিব মানুষদের বোকা বানিয়ে ফাঁসানো হচ্ছে, যাঁরা কিছুই বোঝেন না। নজরদারির জন্যও কর্মী কম রয়েছে। বন্দুক ব্যবহার করে আটকানোর চেষ্টা।'

আরও পড়ুন- ছুটিতে ঝটিকা সফরে ঝান্ডি

গত সেপ্টেম্বর মাসে, বন দফতর, এসএসবি এবং পুলিশের যৌথ দল, ডুয়ার্সের বানারহাটের তেলিপাড়া, হলদিপাড়া, মরাঘাট এলাকা থেকে প্রচুর বেআইনিভাবে মজুত কাঠ উদ্ধার করে। কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি। জলপাইগুড়ি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট বিপাশা পারুল বলেছেন, 'মাঝেমধ্যেই হচ্ছে, খবর পেলে যাচ্ছি। এফআইআর হচ্ছে। তদন্ত করছি আমরা।'

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget