এক্সপ্লোর

Jalpaiguri News: হাতির সঙ্গে লড়াই, ডুয়ার্সের গয়েরকাটা রেঞ্জে মৃত্যু চিতাবাঘের

সোমবার দুপুরে ডুয়ার্সের গয়েরকাটা রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে টহলদারি চালাতে যান বনকর্মীরা, সেখানেই একটি চিতাবাঘের মৃতদেহ নজরে আসে তাঁদের। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় রেঞ্জ অফিসারকে। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হাতি ও চিতাবাঘের লড়াই-এ মৃত্যু হল চিতাবাঘের। চিতাবাঘের দেহের গায়ে হাতির পায়ের ছাপ। মৃত দেহ পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। মৃতদেহ দেহ ঘিরে নানান প্রশ্ন বনকর্মী মহলে। 

সোমবার দুপুরে ডুয়ার্সের গয়েরকাটা রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে টহলদারি চালাতে যান বনকর্মীরা, সেখানেই একটি চিতাবাঘের মৃতদেহ নজরে আসে তাঁদের। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় রেঞ্জ অফিসারকে। 

ঘটনায় গয়েরকাটা রেঞ্জের রেঞ্জ অফিস সূত্রে খবর, সোমবার নাথুয়ার জঙ্গলে রুটিন টহলদারি চালাচ্ছিলেন তাঁদের বনকর্মীরা, এর পর তাঁরা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ দেখতে পান। তার গায়ে ও আশেপাশে হাতির পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

জানানো হয়েছে, দেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনায় প্রাথমিক অনুমান হাতির সঙ্গে চিতাবাঘের লড়াই হয়েছিল আর তাতেই এই চিতাবাঘটির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই কোচবিহার (Cooch Behar)। ফের লোকালয়ে চিতাবাঘের (Leopard) হানার ঘটনা প্রকাশ্যে আসে। এদিন সাতসকালে কোচবিহার শহরে হুলস্থুল। কোচবিহারের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা মনোজ সরকারের বাড়িতে চিতাবাঘের দেখা মেলে। তাড়া খেয়ে শৌচাগারে ঢুকে পড়ে চিতাবাঘটি। ওই বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশও। নিরাপত্তার কারণে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। বাড়ির চারপাশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আনা হয়েছে খাঁচা। চিতাবাঘটিকে ট্র্যাঙ্কুলাইজ করার চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা।

কিছুদিন আগে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। ওই গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা বটতলার ভোটঘাটি গ্রামের বাসিন্দারা জানান, তাঁদের চিতাবাঘের আতঙ্ক নিয়েই দিন কাটাতে হচ্ছে।

জলপাইগুড়ি সদর ব্লকে ছোট চা বাগানের মাঝে একটি মৃত বাছুর দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। আগের দিন থেকে ওই বাছুরটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। যে মাঠে বাছুরটি বেঁধে রাখা হয়েছিল সেখান থেকে প্রায় একশো মিটার দূরে চা বাগানের ভিতরে মৃত অবস্থায় বাছুরটিকে দেখতে পান ওই চা বাগানের শ্রমিকেরা। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget