এক্সপ্লোর

Jalpaiguri News: জাতীয় সড়ক তৈরিতে জমি জটে দুই শিবিরে ভাগ কৃষকরা, তুঙ্গে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা

বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা পুলিশের লাঠি উঁচিয়ে তাড়া। ৪ লেনের এশিয়ান হাইওয়ে তৈরিকে কেন্দ্র করে ২৪ ঘণ্টা আগে এভাবেই অশান্ত হয়ে ওঠে ধূপগুড়ির খলাই গ্রাম।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জাতীয় সড়ক (National Highway) তৈরিতে জমি জট ঘিরে দুই শিবিরে ভাগ হয়ে গেলেন কৃষকরা (Farmers)। জমি দিতে ইচ্ছুক কৃষকদের দাবি, অশান্তির নেপথ্যে বহিরাগতরা। আরেক অংশের সাফ কথা, কোনও মতে জমি দেবেন না তাঁরা। ঘটনাকে ঘিরে শুরু তৃণমূল(TMC)-বিজেপি (BJP) রাজনৈতিক তরজা। 

বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা পুলিশের লাঠি উঁচিয়ে তাড়া। ৪ লেনের এশিয়ান হাইওয়ে তৈরিকে কেন্দ্র করে ২৪ ঘণ্টা আগে এভাবেই অশান্ত হয়ে ওঠে ধূপগুড়ির (Dhupguri) খলাই গ্রাম। প্রশাসনের তরফে জমির মাপজোক শুরু হতেই বাধা দেন জমির মালিকদের একাংশ। জমি বিক্রি করতে চান না এই দাবি করে তাঁরা অভিযোগ করেন, বিনা নোটিসে কাজ শুরু করেছে প্রশাসন। 

ঘটনার পরের দিনই দুই শিবিরে ভাগ হয়ে গেলেন জমির মালিকরা। একদলের দাবি, শুক্রবারের অশান্তির পিছনে হাত ছিল বহিরাগতদের। ন্যায্য মূল্য পেলে জমি দিতে কোনও আপত্তি নেই। 

ধূপগুড়ি কৃষক বিপ্লব দত্ত বলেন, আমার ২ বিঘা জমি আছে। উন্নয়নের স্বার্থে জমি দিতে ইচ্ছুক। কালকের ঘটনা আলোচনায় মেটানো যেত। আধিকারিকদের হেনস্থা সমরপ্থন করিনা। এটা ঘৃন্য। আমরা জমি দেব। এরা অন্যের প্ররোচনায় কাজ করেছে। অনেকে রাজনতৈকি দলের সঙ্গে যুক্ত। তাদের প্ররোচনা। ন্যায্য মূল্য দিলে জমি দেব।

খলাইগ্রামের জমিদাতা সুশীল বৈদ্য জানান, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ন্যায্য মূল্য পাচ্ছি। যেহেতু ৪ লেনের স্বার্থে জমি দিচ্ছি। যারা ঝামেলা করেছিল তাদের অনেকের জমির রেকর্ড নেই। সঠিক তথ্য নেই। যে জন্য গন্ডগোল। বাইরের কারও ইন্ধনে ঘটিয়েছে।

আর এক দলের বক্তব্য, কোনও মতেই জমি দেবেন না তাঁরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘোষপুকুর থেকে সলসলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ের চার লেনের কাজ চলছে।

ধূপগুড়ি বাইপাসের ৬ কিমি রাস্তার মধ্যে মাত্র ১ কিমির কাজ বাকি। সেই ১ কিলোমিটারের মধ্যে ৫০০ মিটার জমির সার্ভের জন্য শুক্রবার ফলাইগ্রামে জমির মাপজোপে গিয়েছিলেন প্রশাসনের কর্মীরা। যা নিয়ে অশান্তি ছড়ায়। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিংহের কথায়, ৫০০ মিটারের সার্ভে হচ্ছিল। জমিদাতারা সকলেই জমি দিতে ইচ্ছুক। ডিএমের সঙ্গে কথা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যাদের জমি নেই। তাদের দেখা গিয়েছে। তাদের সব বিজেপির কর্মী। বিজেপির পতাকায় ঘোরে। তাদের অভিসন্ধি কি ছিল। ফোর লেনের কাজ হোক, এটা চায় না। জোর করে জমি নেওয়ার পক্ষে রাজ্য সরকার নয়। যারা জমি দিতে ইচ্ছুক তারাই দেবে। আমরা কিছু নাম প্রশাসনকে দিয়েছি।

জমি জট যেটা হচ্ছে সে বিষয়ে কৃষক স্বার্থ ও দেশের উন্নয়ন দেখতে হবে। রাজ্য সরকার হয়রান করছে জমিদাতাদের। দালালচক্র কাজ করছে। ক্ষতিপূরণ ঠিকমতো পাচ্ছেন না জমিদাতারা। রাজনৈতিক কারণে জট। বিজেপির লোক জড়িত নয়। কমিশন ওদের হচ্ছে না বলে উস্কানি দিচ্ছে। নাম দিচ্ছে বিজেপির। শুক্রবারের ঘটনা নিয়ে নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে প্রশাসন। 

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, কালকের ঘটনায় অভিযোগ আসেনি। অভিযোগ এলে এফআইআর হবে। কৃষকদের সঙ্গে কথা বলছি। আগামীতেও সার্ভের কাজ হবে। সেখানে বাধা দেওয়ার  চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জটে কবে, কীভাবে কাটবে, সেটাই এখন দেখার।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget