এক্সপ্লোর

Jalpaiguri News: কালবৈশাখী ঝড়ের দাপটে লণ্ডভণ্ড ধূপগুড়ি, গৃহহীন শতাধিক পরিবার

Jalpaiguri Kalbaisakhi: গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ের দাপটে বহু এলাকা এখনও বিদ্যুৎহীন

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। সকলেরই অপেক্ষা ছিল কবে বৃষ্টির ধারা নেমে আসবে ভূমিতে। কিন্তু গতকাল যখন কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় এল, তাতে লণ্ডভণ্ড করে দিল ধূপগুড়ি (Dhupguri) ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের প্রকোপে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তার সঙ্গে নষ্ট হয়েছে চাষের ফসল। বহু এলাকা বিদ্যুৎহীন রাত থেকেই।

কালবৈশাখী ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ের দাপটে বহু এলাকা এখনও বিদ্যুৎহীন। তার সঙ্গে ঝড়ে গাছ পড়েও বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ের ফলে আহত হয়েছেন ৩জন। জানা গিয়েছে, আহত তিন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁরা এখন চিকিৎসাধীন। সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাগুরমারি ১ ও বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা যাচ্ছে এমনটাই। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই দুই এলাকায় গতকাল রাতের ঝড়ে বহু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় ঘরের চালের উপর ভেঙে পড়েছে বড় বড় গাছ। পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এলাকাবাসীদের দাবি, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে প্রায় এক হাজারেরও বেশি গাছ উপড়ে পড়েছে।  জানা গিয়েছে, বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন - Jalpaiguri News: ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার এক

প্রসঙ্গত, গতকাল সকাল থেকেই ধূপগুড়ির আকাশে মেঘ ছিল এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রাতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কাকে সত্যি করে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে যায় ধূপগুড়ির আকাশ এরপর শুরু হয় ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি। কালবৈশাখী ঝড়ের ক্ষয় ক্ষতির ফলে সমস্যায় পড়েছেন কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget