এক্সপ্লোর

Jalpaiguri News: বাইসনকে মোষ ভাবতেই কেলেঙ্কারি ! ধূপগুড়িতে আহত ১

Jalpaiguri Bison Attack: বাইসনের তাণ্ডব ধূপগুড়িতে। ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা ও ধূপগুড়ি থানার পুলিশ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : সাতসকালে বাইসনের তাণ্ডব। চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারী এলাকায়। বাইসনকে মোষ ভেবে তাণ্ডবের মুখোমুখি গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা ও ধূপগুড়ি থানার পুলিশ।

মঙ্গলবার এক সঙ্গে গ্রামীন এলাকায় যখন ধান কাটতে ব্যস্ত কৃষকরা। আচমকাই দেখতে পান একটি বাইসন দৌড়ে ক্ষেতের মধ্যে চলে আসছে। প্রথমে তারা মোষ ভেবেছিল। পরে ভাল করে দেখতেই বুঝতে পারেন, এটি আসলে বাইসন। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় আহত হয়েছেন একজন। খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ড লাইফ স্কোয়াড কর্মীদের। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাইসনটি এখনও গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে।গুলি করে কাবু করা সম্ভব হয়নি। বনকর্মীরা চেষ্টা চালাচ্ছেন কাবু করার জন্য। 

তবে এই প্রথমবার নয়, এর আগে জুলাই মাসে লোকালয়ে বাইসনের তাণ্ডব ঘিরে প্রবল আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ির  মালবাজারে। দুটি দলছুট বাইসন তাণ্ডব চালিয়েছে বলে খবর স্থানীয় সূত্রের। জলপাইগুড়ির মাল (Mal) ব্লকের মীনগ্লাস চা বাগানের  ঘটনা। মাল নদী এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়। পরে সেদুটি ঢুকে পড়ে  মীনগ্লাস চা বাগানে। সেখানে শ্রমিক আবাসনের দিকে চলে যায় তারা। বাইসনের আক্রমণে এক মহিলা-হ দু জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বনদফতরের (Forest Department) কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে পারেন বনকর্মীরা। আর একটি বাইসন পালিয়ে যায় জঙ্গলে (Forest)। যে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে সেটিকে লাটাগুড়িতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, 'সাবিত্রী মিত্রের বিরুদ্ধে অভিযোগ জানালেও, এফআইআর হবে না', কেন এই মন্তব্য শুভেন্দুর ?

বাইসন সাধারণ শান্ত প্রকৃতির প্রাণী। তবে কখনও আতঙ্কে বা অন্য কোনও কারণে দাপাদাপি শুরু করে এই প্রাণীটি। সেই সময়ে বাইসনের সামনে কেউ এসে পড়লে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বাইসনের স্বাস্থ্যের ক্ষেত্রেও উত্তেজনা ভাল নয়। অনেকসময় প্রবল উত্তেজিত হয়ে গেলে বা প্রবল দৌড়াদৌড়ি করলে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায় বাইসন। তরাই-ডুয়ার্স এলাকায় মাঝেমধ্যেই চা বাগান সংলগ্ন এলাকায় বাইসন ঢুকে পড়তে দেখা যায়। জঙ্গল সংলগ্ন গ্রাম-বসতিতেও ঢুকে পড়ে বাইসন। এর আগে অনেকসময় মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকসময় সহজেই ধরা পড়েছে বাইসন। ডুয়ার্স এলাকায় বারবার প্রাণী-মানুষ সংঘর্ষের ঘটনা দেখা যায়। প্রায়শই চিতাবাঘের হামলা হয় বাগানে, দেখা যায় হাতির দাপটও।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget