এক্সপ্লোর

Jalpaiguri News: মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশে রওনা, কফিন খুলতেই চক্ষুচড়কগাছ, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

Marijuana Smuggling: ফুলবাড়ির কাছে ওই পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF.

বাচ্চু দাস, আবির দত্ত, ফুলবাড়ি: কফিন মোড়া সাদা কাপড়ে। উপরে থরে থরে সাজানো ফুল। দেখলে মনে হবে শবযাত্রা। কিন্তু কফিন খুলতেই বেরিয়ে পড়ল আসল কাণ্ড। দেখা গেল, মৃতদেহ নয়, ভিতরে ঠেসে ভরে রাখা হয়েছে গাঁজা (Marijuana Smuggling)। হাতেনাতে চারজনকে পাকড়াও করল পুলিশ। শবযাত্রার আদলে আসলে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলেন সকলে। হাতেনাতে ধরা পড়লেন (Jalpaiguri News)।

পাচারচক্রকে হাতেনাতে ধরল রাজ্য পুলিশের STF

ফুলবাড়ির কাছে ওই পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF. ধরা পড়েছেন এক মহিলা সমেত চার জন পাচারকারী। কফিনের ভিতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পড়শি রাজ্য ত্রিপুরা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল বলে STF সূত্রে জাান গিয়েছে। চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই দিনহাটার বাসিন্দা।

STF সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর এসে পৌঁছেছিল তাদের কাছে।। সেই মতো জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে কড়া নজরদারি চলছিল। সেই সময়ই একটি অ্যাম্বুল্যান্স দেখে সন্দেহ জাগে। অ্যাম্বুল্যান্স থামাতে ভিতরে চোখে পড়ে কফিন। সাদা কাপড়ে মোড়া ছিল সেটি। উপরে সাজানো ছিল থরে থরে ফুল এবং মালাও। মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন পাচারকারীরা। 

আরও পড়ুন: Bayron Biswas Update : বায়রন বিশ্বাসের পদত্যাগ-দাবি, সাগরদিঘিতে ধিক্কার মিছিল সিপিএমের

কিন্তু পাচারকারীদের ভাবগতিক দেখে সন্দেহ জাগে STF-এর। মালা, কাপড় সরিয়ে তাই খোলা হয় কফিন। তাতে গাঁজা পাচারকারীদের চক্রান্তের পর্দাফাঁস করা সম্ভব হয়। ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে STF. এক মহিলা-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। এই পাচারচক্রের নেপথ্যে কার আর কার জড়িত রয়েছেন, জানার চেষ্টা চালাচ্ছে STF. 

কফিনের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি গাঁজার প্যাকেট

STF সূত্রে জানা গিয়েছে, কফিনের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি গাঁজার প্যাকেট। পুলিশের চোখে ধুলো দিতে মৃতের আত্মীয় সেজে 
অ্য়াম্বুল্য়ান্সে ওঠেন পাচারকারীরা। কিন্তু শেষরক্ষা হল না। আগে থেকেই নজরদারি বসানো হয়েছিল। সেই মুহূর্তে ঠিক সময়ে হানা দিয়ে এক মহিলা-সহ চার জনকে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ পুলিশের STF. তদন্ত শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget