এক্সপ্লোর

Jalpaiguri Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশনে হামলা, মহারাজের নামে 'মিথ্যে' FIR! পুলিশের জালে মূল অভিযুক্ত

Ramakrishna Mission Vandalized: পুলিশ সূত্রে খবর, ঘটনার পর জলপাইগুড়িতে গিয়ে গা ঢাকা দেন প্রদীপ। শনিবার রাতে বাস ধরার জন্য আসেন শিলিগুড়ি বাসস্ট্যান্ডে। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

সনৎ ঝা, মলয় চক্রবর্তী এবং রাজা চট্টোপাধ্যায়, কলকাতা: জলপাইগুড়ি (Jalpaiguri) রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Mission) হামলার ১৩ দিনের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। অবশেষে পুলিশের (Police) জালে মূল অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপ রায়। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।  তুঙ্গে রাজনৈতিক তরজা। 

১৯ মে থেকে ১ জুন- প্রায় ২ সপ্তাহ পর, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল ও হামলার ঘটনায় ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর জলপাইগুড়িতে গিয়ে গা ঢাকা দেন প্রদীপ। শনিবার রাতে বাস ধরার জন্য আসেন শিলিগুড়ি বাসস্ট্যান্ডে। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

ঠিক কী হয়েছিল? 

ঘটনাটি ঘটে গত ১৯ মে ভোরে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুগাড়ায় প্রায় তিন একর জমির ওপর অবস্থিত এই সেবক হাউস। যেটি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন এক ভক্ত। এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। 

কর্তৃপক্ষের অভিযোগ, আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভোর রাতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে সেখানে ঢুকে পড়ে জমি মাফিয়া প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয়  মোবাইল ফোন। অভিযোগ, বেধড়ক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। 

প্রসঙ্গত, রামকৃষ্ণ মিশনের নাম করে, সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন এই ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করে। রাজ্যে প্রচারে এসে এনিয়ে সরব হন স্বয়ং প্রধানমন্ত্রী।

রবিবার বিকেলেই আশ্রম কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় প্রদীপ রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করে। এক ঘণ্টার মধ্যে একই থানায় রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে পাল্টা FIR করেন অভিযুক্ত প্রদীপ রায়। অভিযুক্ত হওয়া সত্ত্বেও প্রদীপকে না ছোঁয়ায় প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে।

এই ঘটনায় ৬ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা ছিল। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget