এক্সপ্লোর

Jalpaiguri: 'পুজোর আগেই জেলে তৃণমূল নেতারা' তোপ বিজেপি নেতার

Jalpaiguri News: চলতি মাসেই জলপাইগুড়িতে 'চোর ধরো জেল ভরো' কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পুজো আর বাকি এক মাস। তার আগেই জেলে ঢুকবেন তৃণমূলের (TMC) নেতারা। এমনই হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা বিজেপি (BJP) সভাপতি। চলতি মাসেই জলপাইগুড়িতে 'চোর ধরো জেল ভরো' কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তার আগেই শাসকদলের নেতাদের জেলে ঢোকানোর এমন হুঁশিয়ারি শোনা গেল জেলা বিজেপি সভাপতির গলায়। 

কী বলেছেন বিজেপি নেতা:
জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী বলেন, 'দুর্গাপুজোতে কটা তৃণমূল নেতা জেলের বাইরে থাকেন সেটা দেখেন। অনেক নেতাকে জেল থেকেই মা দুর্গাকে প্রণাম করতে হবে।' বাপি গোস্বামী আরও বলেন, 'তৃণমূলের চুরি ধান্দাবাজদের বিরুদ্ধে বিচার হবে না? তৃণমূলের কোন কোন নেতা জেল থেকে মা দুর্গাকে প্রণাম করে, জলপাইগুড়ি জেলায় দেখতে পাবেন। জলপাইগুড়িতেও 'চোর ধরো জেল ভরো' কর্মসূচিতে মহামিছিল হবে ৯ তারিখ। প্রাইমারি (Primary) স্কুলে কারা কারা চাকরি পেয়েছে, তার তালিকা চেয়ে পাঠিয়েছে, জলপাইগুড়ির বহু তৃণমূল নেতা সিবিআইয়ের ডাকে নিমন্ত্রণ পাবেন কয়েকদিনের মধ্যেই। বহু তৃণমূল নেতা যারা জেলা পরিষদ, পঞ্চায়েত, ব্লক স্তরে যুক্ত আছে তাদের পরিবারের লোকের চাকরি যাবে ও গ্রেফতার হবে দেখতে থাকেন।' 

নিয়োগ-দুর্নীতি থেকে গরুপাচার (Cow Smuggling) মামলা-এমনই একাধিক দুর্নীতি (Scam) কাণ্ডে তোলপাড় রাজ্য। এই দুই মামলায় আপাতত জেলে দুই হেভিওয়েট নেতা। এরই মধ্যে শুক্রবার কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরে বিজেপির বিরুদ্ধেই তোপ দেগেছেন অভিষেক। শুরু তাই নয়, বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও একাধিক অভিযোগে সরব হয়েছেন অভিষেক। এই প্রেক্ষাপটেই জলপাইগুড়ির বিজেপি নেতার গলায় শোনা গেল এমন হুঁশিয়ারি। ৯ সেপ্টেম্বর, জলপাইগুড়ি জেলায় 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির ডাক দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

পাল্টা তোপ তৃণমূলের:
জলপাইগুড়ির জেলা তৃণমূলের (TMC) সভানেত্রী মহুয়া গোপ বলেন, '২১ এর নির্বাচনে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, এখন এদের একটাই কাজ ইডি আর সিবিআই, ২০১৬-সালের নির্বাচনেও সিবিআই দিয়ে সারদা নারদা দিয়ে অনেক কাণ্ড করেছে জেলেও ভরেছে তাও মানুষ তৃণমূলের সঙ্গে আছে।'

আরও পড়ুন: বাঁকুড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ৩ কোটি টাকার বাড়ি, বিজেপির অভিযোগে তুঙ্গে তরজা

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget