এক্সপ্লোর

Kashmir Attack: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কলকাতার বিতান অধিকারী, স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন

Kashmir Attack Kolkata Resident Bitan Adhikari Killed:জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী, নিহতর স্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বৈঞ্চবঘাটার বাসিন্দার। শ্রীনগরে ময়নাতদন্তের পর দেহ রাজ্যে ফিরবে। স্ত্রী ও সন্তান সুস্থ।  নিহতর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং নিহতর দেহ রাজ্যে ফিরলেই রাজ্য সরকারের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, 'আমাদেরও মেরে ফেলো..', কাশ্মীরে স্বামীকে হারিয়ে জঙ্গিকে বলেন পল্লবী ; 'মোদিকে গিয়ে জানা', পাল্টা বলে জঙ্গি !


Kashmir Attack: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কলকাতার বিতান অধিকারী, স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। কাশ্মীরে ঘুরতে ১৬ তারিখ রওনা হয়েছিলেন বিতান অধিকারী ,তাঁর স্ত্রী এবং তাঁদের সন্তান। কাশ্মীর ঘুরে আগামী ২৪ এপ্রিল কলকাতায় ফেরার কথা ছিল। তাঁর মাঝখানেই এই মর্মান্তিক ঘটনার খবর এসে পৌঁছেছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ১০০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যেই নিহতের বাড়ি এসেছেন। এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে যে, বিতান অধিকারী,  আমেরিকায় থাকতেন। বৈশাখ মাসের গোড়ায় তাঁরা কলকাতায় আসেন। সেখান থেকেই তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।

রক্তে লাল হল ভূস্বর্গ!এবার জঙ্গিদের নিশানায় পর্যটকরা। ফের কাশ্মীর ঘিরে উদ্বেগ-আতঙ্ক-ভয়-চিন্তা। মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে পহেলগাঁওতে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। একাধিক মৃত্য়ু! জখম হলেন আরও অনেকে! ঘটনাস্থল, ট্য়ুরিস্টস্পট পহেলগাঁও।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়,হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। এভাবেই লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাতের বাসিন্দা।তাছাড়াও মহারাষ্ট্র,ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF। অভিযোগ, পর্যটকদের নাম-পরিচয় জানতে চাওয়ার পর তাদের নিশানা করা হয়।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget