এক্সপ্লোর

মায়াপুরের ইসকন মন্দিরে মহাসমারোহে জন্মাষ্টমী পালন, মোদি-মমতার শুভেচ্ছা

Janmashtami 2022 : মথুরা, বৃন্দাবনে দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। মায়াপুরে ইসকনে দেশ-বিদেশ থেকে ভক্ত সমাগম ।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে ( Janmashtami )  মথুরার ( Mathura ) কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ৷ সেই পূণ্য তিথির স্মরণে এই দেশে মহাআড়ম্বরে পালিত হচ্ছে  জন্মাষ্টমী ৷  মথুরা, বৃন্দাবনে দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। রয়েছে পুণ্যার্থীদের ভিড়। বিভিন্ন মন্দিরে চলছে আরতি।

নদিয়ার মায়াপুরে ইসকনে মহসামারহে শুক্রবার সকাল থেকে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব। শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের সমাগমে হয়েছে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো। যজ্ঞ অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে চলছে বিশেষ অনুষ্ঠান।

জন্মাষ্টমী পালন দেশজুড়ে 
বৃন্দাবন, মথুরা সহ সমগ্র উত্তরভারতে বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি ৷ মধ্যরাতে হবে বিশেষ পুজো ৷ এদিন কলকাতাতেও পালন করা হচ্ছে জন্মাষ্টমী ৷ আলোকমালায় সেজে উঠেছে চারিদিক ৷ দেশজুড়ে পরম শ্রদ্ধায় পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ৷ কৃষ্ণ জন্মভূমি মথুরায় মহাসমারোহে চলছে উত্সব ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত আজ ভিড় করেছেন মথুরার পূণ্যভূমিতে ৷

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, জন্মাষ্টমী মানে গোকুল অষ্টমী, কৃষ্ণের জন্মদিন। শ্রী কৃষ্ণ মথুরায় শ্রাবণ মাসে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনে কার্নিভাল উদযাপন করার প্রথা রয়েছে। বন্ধুত্ব, সাম্য ও ঐক্যের প্রতীক শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই..!

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, জন্মাষ্টমীর শুভ লগ্নে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভক্তি ও আনন্দের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য। জয় শ্রীকৃষ্ণ !

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মাষ্টমীর শুভ উপলক্ষে শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে জ্ঞান, আনন্দ এবং শান্তির আশীর্বাদ করুন। জয় শ্রী কৃষ্ণ! 🙏🏻

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget