এক্সপ্লোর

Jhalda Municipality: ঝালদায় ফের হাতবদল, কংগ্রেসের কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের

TMC Jhalda Municipality: ফের ঝালদা পুরসভায় বদলাল রং, কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০।

পুরুলিয়া: ঝালদায় (Jhalda) ফের হাতবদল, কংগ্রেসের (Congress) কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের (TMC)। নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, এক সুর ৫ দলত্যাগীর। নির্দল কাউন্সিলর তথা ঝালদা পুরসভার চেয়ারপার্সনও তৃণমূলে। কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০।

৬ থেকে কমে ঝালদায় কংগ্রেসের হাতে শুধুমাত্র ২জন কাউন্সিলর। বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূলে তপন কান্দুর ভাইপো মিঠুন। কংগ্রেসের পিন্টু চন্দ, বিজয় কান্দু, মিঠুন কান্দু , সোমনাথ কর্মকারের দলবদল। তৃণমূলে যোগ দিলেন চেয়ারপার্সন তথা নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। ৬ থেকে কমে কংগ্রেস কাউন্সিলর থাকলেন শুধু পূর্ণিমা কান্দু, সোমনাথ কয়াল। উন্নয়নের লড়াইয়ে সামিল হতেই তৃণমূলে, সবার মুখে এক দাবি।

 উল্লেখ্য, পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তপন কান্দু। কংগ্রেস প্রার্থী তপন ১২৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে, যিনি কিনা তাঁর নিজের ভাইপো। তার পর গত ১৩ মার্চ খুন হয়ে যান তপন। সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান। তৎকালীন সেসময়ে ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কখনও জেতেনি তৃণমূল।তবে তপন কান্দু হত্যার পর ফের উপনির্বাচন হয় গতবার।

সেই স্থানে এবার কংগ্রেস প্রার্থী হয়ে গতবার ভোটে লড়েছিলেন মিঠুন কান্দু। তবে প্রথম থেকে এই ওয়ার্ডে কংগ্রেস- তৃণমূলের একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আর ফলাফলের পর ঝালদার ২ ওয়ার্ডে কংগ্রেসের ধারাবাহিকতাই বজায় ছিল। বড় ব্যবধানে জয়ের পর কংগ্রেসের জয়ী প্রার্থী মিঠুন কান্দু সেবার বলেছিলেন, 'কাকিমার চোখের জলের জয়। জয় প্রত্যাশিত ছিল', দাবি ছিল তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর। 

 আরও পড়ুন,'ইন্ডিয়া বনাম ভারত, BJP-র তৈরি করা বিভ্রান্তি..', ট্যুইট অভিষেকের

প্রসঙ্গত, জয়ের পর কংগ্রেস নেতাদের দলবদলের ঘটনা নতুন নয়। এমন ইতিহাসের সাক্ষী সাগরদিঘিও।সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। মাত্র কয়েকমাস আগেই শূন্য থেকে তুলে দলকে বিধানসভায় নিয়ে গিয়েছেন তিনি।   সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi Bypolls) ফল ঘোষণার ২০ দিন পর, শপথগ্রহণ করেছিলেন তিনি। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী ছিলেন তিনি। তৃণমূলকে (TMC) হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। এদিকে সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল করেন তিনি। তৃণমূলে যোগ দেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস।   

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget