এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে সিআইডি তলবে আজ হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি

Jitendra Tiwari: সূত্রের খবর, ভবানী ভবনে চিঠি পাঠিয়ে তিনি এ কথা জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, অন্ডালের একটি পুরনো মামলায় তাঁকে ডাকা হয়েছিল।

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে CID তলব করলেও তিনি আজ হাজিরা দিচ্ছেন না। সূত্রের খবর, ভবানী ভবনে চিঠি পাঠিয়ে তিনি এ কথা জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, অন্ডালের একটি পুরনো মামলায় তাঁকে ডাকা হয়েছিল। সূত্রের খবর, চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্ডাল পড়ে না। সেইসঙ্গে জিতেন্দ্র জানিয়েছেন, তিনি আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র। অন্ডাল আসানসোল পুর এলাকার মধ্যেও পড়ে না। এই প্রেক্ষিতে আড়াই বছরের পুরনো অন্ডালের একটি মামলায় কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হবেন। হাইকোর্ট যে নির্দেশ দেবে, সেই মতোই তিনি চলবেন।

গরু পাচার থেকে, কয়লা পাচার নিয়োগ দুর্নীতি থেকে চিটফান্ড কেলেঙ্কারি CBI-ED’র তদন্ত ঘিরে নানা ইস্যুতে যখন তৃণমূলকে বাংরবার বিদ্ধ করছে বিজেপি, সেই আবহেই কয়লা পাচারকাণ্ডে এবার আসানসোলের তৃণমূলত্যাগী বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা CID। যা ঘিরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও। তবে CID তলব করলেও  আজ হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি। 

কয়লাকাণ্ডে ইডি-সিবিআইয়ের তদন্ত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী, শ্যালিকা, মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ নিয়ে শাসক-বিরোদী দড়ি টানাটানি এখন চরমে। তার মধ্যেই, কয়লাকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল CID। সূত্রের খবর, আসানসোলের প্রাক্তন মেয়রকে শুক্রবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২০২১’এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর থেকে বিজেপির টিকিটে লড়ে হেরে যান জিতেন্দ্র। পুরভোটে তাঁর স্ত্রীকে প্রার্থী করে বিজেপি। এখন তিনি আসানসোল কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর।

অন্যদিকে, গোল্ড লোনের প্রসঙ্গ তুলে পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিল তৃণমূল। গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "আজগুবি কথা বললে হবে না। আমাদের খতিয়ে দেখতে হবে। আর সুকান্ত মজুমদারকে বলতে চাই, আপনার দলের এক নেতা গোল্ড লোনের ব্যবসা করেন। সোনার বিনিময়ে ঋণ প্রদানের ব্যবসা। ইতিমধ্যে হাফ ডজনের বেশি ফ্র্যাঞ্চাইজি খুলে ফেলেছেন সেই নেতা। সিবিআই-ইডি একবার খতিয়ে দেখুক সেই ব্যবসায়  ওই নেতার নগদের লেনদেন হচ্ছে না তো? কাঁচের ঘরে বসে বাইরে ঢিল ছুড়বেন না।''

আরও পড়ুন: BJP Nabanna Abhijan Update: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, অনুসন্ধান কমিটি গঠন বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget