এক্সপ্লোর

Primary TET: প্রাথমিক টেটে বসার অনলাইনে আবেদন শুরু হল আজ থেকে

West Bengal Board of Primary Education: শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি চাকরিপ্রার্থীদের। ২০২২-এর প্রাথমিক TET-এ বসার জন্য অনলাইনে আবেদন শুরু হল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রাথমিক টেটে (Primary TET) বসার অনলাইনে আবেদন শুরু হল আজ থেকে। ১১ ডিসেম্বর রাজ্যে পরবর্তী প্রাথমিকে টেটের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল সরকার। এদিন তার জন্য অনলাইনে আবেদন শুরু হল। আজ, শুক্রবার বিকেল চারটে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।  www.wbbpe.com এবং https://wbbprimaryeducation.org -- এই দুটি ওয়েবসাইটে।

প্রাথমিক টেটে বসার অনলাইন আবেদন শুরু: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এক সময় রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে ছিল, তাঁদের প্রায় সকলেই এখন হাজতে। তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান—সকলেই। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি চাকরিপ্রার্থীদের। ২০২২-এর প্রাথমিক TET-এ বসার জন্য অনলাইনে আবেদন শুরু হল।

একইদিনে পরীক্ষা ও ইন্টারভিউয়ের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ। ৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, যাঁরা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন, এমন ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। আজ থেকেই কল লেটার পাবেন তাঁরা। আজ বিকেলের পরই তাঁরা জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর। দীর্ঘদিন ধরে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। এমনকী একটা মেধাতালিকা তৈরি হয়েও সেটা বাতিল হয়েছে। অন্যান্য ক্ষেত্রে নিয়োগ গতি পেলেও এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আদালতে হলফনামা দিয়ে জানিয়েছি, ১৫৮৫ প্রার্থীকে ইন্টারভিউয়ের বসার সুযোগ দিচ্ছি। তাঁদের তালিকাও আদালতে পেশ করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকের নোটিস। সেই নোটিসেই ইন্টারভিউয়ের দিনক্ষণ জানা যাবে। পাশাপাশি কল লেটার ডাউনলোড করা যাবে। প্রার্থীরা ন্যূনতম ৭দিন সময় পাবেন। তাই ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ।''

আরও পড়ুন: Bowbazar Metro: ফের ফাটল-আতঙ্ক বউবাজারে, ঘটনাস্থলে সজল-সেলিমরা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget