এক্সপ্লোর

Joka-BBD Bag Metro: হয়ে গেল জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান, এবছরই ছুটবে ট্রেন?

Kolkata Metro Service: জোকা থেকে তারাতলা পর্যন্ত ট্রায়াল রান। বৃহস্পতিবার, এই সাড়ে ৬ কিলোমিটার রুটে মেট্রো ছুটল প্রথমবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: জোকা-বিবাদীবাগ মেট্রো (Joka-BBD Bag Metro) রুটে হল ট্রায়াল রান (Trial Run)। এদিন পরীক্ষামূলকভাবে মেট্রো চালনো হয় জোকা (Joka) থেকে তারাতলা (Taratala) পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে। ২০ মিনিট ধরে চলা এই ট্রায়াল রানের সর্বোচ্চ গতি ছিল ২৫ কিলোমিটার।

জোকা-বিবাদীবাগ রুটে ট্রায়াল রান: জোকা থেকে তারাতলা পর্যন্ত ট্রায়াল রান। বৃহস্পতিবার, এই সাড়ে ৬ কিলোমিটার রুটে মেট্রো ছুটল প্রথমবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই। কারশেডের কাজও অনেকটাই এগিয়েছে। ট্রায়াল রানের জন্য সড়ক পথে জোকায় আনা হয়, কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন এসি রেক। ঠিক ছিল অগাস্টের শেষের দিকে জোকা-বিবাদী মেট্রোর ট্রায়াল রান হবে। সেটাই হল মাঝ সেপ্টেম্বরে। পরীক্ষামূলকভাবে মেট্রো চালনো হয় জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

কবে থেকে শুরু হবে পরিষেবা? এই রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। দুপুর ৩.৩৫-এ শুরু হয় ট্রায়াল রান। শেষ হয় ৩.৫৫-তে। ২০ মিনিট ধরে চলা এই ট্রায়াল রানের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার। উপস্থিত ছিলেন রেল বিকাশ নিগম লিমিটেড ও মেট্রো রেলের আধিকারিকরা। মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরেই জোকা-তারাতলা মেট্রো চালু করার কথা ভাবা হচ্ছে। তবে, তারাতলা থেকে বিবাদীবাগের কাজ শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে। ১ দশকেরও বেশি সময় আগে এই প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বছর শেষে, তারই একাংশ চালুর সম্ভাবনা।

আরও পড়ুন: Bus Problem: বারাসাত ও হাবড়া রুটে অমিল পর্যাপ্ত সরকারি বাস, নাকাল নিত্যযাত্রীরা

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
CPM-TMC Alliance: জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget