এক্সপ্লোর

JU Student Death: প্রাক্তনী থেকে বর্তমান ছাত্র, যাদবপুরকাণ্ডে গ্রেফতার বেড়ে ১২, কী এদের পরিচয়?

JU: কী এদের পরিচয়? পুলিশ সূত্রে খবর, ধৃত ২ প্রাক্তনীর নাম শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার। ধৃত বর্তমান পড়ুয়ার নাম সত্যব্রত রায়।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুতে গ্রেফতার করা হল আরও ৩জনকে। গ্রেফতার ২ প্রাক্তনী ও ১ বর্তমান পড়ুয়া। আজ সকাল থেকে যাদবপুর থানায় (Jadavpur Police Station) ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাঁদের। কী এদের পরিচয়? পুলিশ সূত্রে খবর, ধৃত ২ প্রাক্তনীর নাম শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার। ধৃত বর্তমান পড়ুয়ার নাম সত্যব্রত রায়। গ্রেফতার শেখ নাসিম আখতার, রসায়নে স্নাতকোত্তর পাস আউট। গ্রেফতার হিমাংশু কর্মকার, সে গণিতে স্নাতকোত্তর পাস আউট। গ্রেফতার সত্যব্রত রায়, কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের পড়ুয়া।

পুলিশ সূত্রে দাবি  ৯ অগাস্ট রাতে ঘটনাস্থলে ছিলেন ৩ জন। ছাত্রমৃত্যুর পর ২ জন বাড়ি চলে যান, ১ জন ছিলেন হস্টেলে। সবমিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১২। প্রথমে ১, তারপর ২, এরপর ৬, আর এবার ৩  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায়, আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। 

প্রথমে গ্রেফতার ৩: যাদবপুরের পড়ুয়া মৃত্যুকাণ্ডে প্রথমে সৌরভ চৌধুরিকে গ্রেফতার করে পুলিশ। এরপর আরও দুই পড়ুয়া গ্রেফতার হয়। ধৃত দীপশেখর দত্ত অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র এবং অপর ধৃত মনোতোষ ঘোষ সোশিওলজি দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, মনোতোষেরই গেস্ট পরিচয়ে হস্টেলে থাকছিলেন ওই পড়ুয়া। মনোতোষ ও দীপশেখর তাঁকে মানসিক নির্যাতন করেন বলে পুুলিশ সূত্রে খবর। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে এই ২ জনের নাম জানা যায়। রাতভর জিজ্ঞাসাবাদের আজ ভোরে দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কোনও ঘটনাকে কেন্দ্র করে প্রবল মানসিক চাপ তৈরি করা হয়েছিল পড়ুয়ার ওপর। কী সেই চাপ, কোন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আর কারা জড়িত ছিল, ৩ জনকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের জালে আরও ৬: এর পর ফের ৬ জনকে গ্রেফতার করা হয়। যাদবপুরকাণ্ডে নতুন যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তিন প্রাক্তনী অসিত সর্দার, সপ্তক কামিল্যা ও সুমন নস্কর। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত সংস্কৃত বিভাগের চলতি বছরের পাস আউট। আরেক সদ্য প্রাক্তনী সুমন মন্দিরবাজার ও পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রাক্তনী। ধৃতদের মধ্যে রয়েছেন ৩ পড়ুয়া। এদের মধ্যে রাজারহাটের নারায়ণপুরের বাসিন্দা অঙ্কন সর্দার ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা মহম্মদ আরিফ সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ এবং আসানসোলের বাসিন্দা আসিফ আজমল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া। ছাত্রমৃত্যুর ঘটনায় এঁরা কোনও না কোনওভাবে যুক্ত ছিলেন বলে মনে করছে পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট: গত ১০ অগাস্টেই ওলটপালট হয়ে যায় সব। এদিন মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  পড়ুয়ার রহস্যমৃত্যু হয়। গভীর রাতে তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু নয় বলে প্রথমেই অভিযোগ করেছিল তাঁর সহপাঠীর। সুস্থ স্বাভাবিক এক ছাত্রের কী করে মৃত্যু হল? প্রশ্ন তোলে পরিবার। শুরু হয় তদন্ত। তার পরেই প্রকাশ্যে আসে যাবতীয় তথ্য। খুনের মামলা দায়ের করেন মৃত ছাত্রের বাবা। পাশাপাশি জোরাল হয় যাদবপুরের ব়্যাগিং-এর অভিযোগও। ইতিমধ্যেই ছাত্রমৃত্যুতে গ্রেফতার করা হয়েছে ৯জনকে। তদন্তকারীদের আতসকাঁচের তলায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রেজিস্টার, ডিন, সুপারকে। যদিও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। সেদিন রাতে আরও একটু তৎপর হলেই কি বেঁচে যেত একটা প্রাণ? এই অপরাধের শিকড় কোথায়? এ কি হিমশৈলের চূড়ামাত্র? সব মিলিয়ে হাজারও প্রশ্ন তুলেছে একটা মৃত্যুর ঘটনা।

আরও পড়ুন: Ragging: বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্রের ওপর লাগাতার নির্যাতন, একাধিক অভিযোগেও অধরা সমাধান

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget