এক্সপ্লোর

Judge Abhijit Ganguly: হতে হবে নির্ভীক, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতির শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির

SSC Recruitment Scam: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় 'ধেড়ে ইঁদুর বেরোবে' বলে এ বার মন্তব্য করলেন তিনি।

কলকাতা: একের পর এক উল্লেখযোগ্য নির্দেশই নয় শুধু, গত কয়েক মাসে বিতর্ক হয়েছে তাঁর একাধিক মন্তব্য ঘিরেও। তা নিয়ে কার্যতই খড়্গহস্ত হতে দেখা গিয়েছে রাজ্যের শাসকদলকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Judge Abhijit Ganguly) আইন এবং রাজনীতির মধ্যেকার সীমারেখা ভুলে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন শাসকদলের নেতারা। সেই আবহেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় 'ধেড়ে ইঁদুর বেরোবে' বলে এ বার মন্তব্য করলেন তিনি (Calcutta High Court)।

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নবম-দশমে ভুয়ো নিয়োগের মামলা চলছিল। সেখানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৮৩ জন অবৈধ শিক্ষকের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনকে। এই অবৈধ শিক্ষক কারা, তাঁরা কোন স্কুলে কর্মরত, জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে তার রিপোর্ট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।  ৩ দিনের মধ্যে স্কুল পরিদর্শকদের সেই তথ্য জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ১৪ ডিসেম্বরের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশ করবে এসএসসি (SSC)।

এ দিন সেই নির্দেশ দিতে গিয়েই কমিশনের উদ্দেশে টিপ্পনি ছুড়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কমিশনের উদ্দেশে তিনি বলেন, "নির্ভয় হোন। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।" 

আরও পড়ুন: TMC Meeting: কাঁথিতে তৃণমূলের সভায় ছাড়পত্র, 'শর্ত মেনেই' আয়োজনের নির্দেশ আদালতের

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "সিবিআই আমাকে জানিয়েছে যে সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন না। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হোক। মুখ খুলতেই হবে।" সিবিআই-কে তিনি নির্দেশ দেন, সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন কি না, তা দুপুর ৩টের সময় এসে জানাতে।

এর পরই হুঁশিয়ারি দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "অকল্পনীয় নির্দেশ দেব। এরা সরকারকে সমস্যায় ফেলছে। কমিশনের অফিসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে।"

নভেম্বর মাসেও এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এর আগে নভেম্বর মাসেও এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, "নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে, সবাই জানে। আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। আমি তো নিজে ধরতে যেতে পারব না। সবাই মিলে চেষ্টা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।" বিচারপতির এই মন্তব্য নিয়েও সেই সমনয় বিতর্ক হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget