এক্সপ্লোর

Sukanta Majumdar: '২১ জুলাই বিডিও অফিস ঘেরাও বিজেপির', বিক্ষোভ মঞ্চ থেকে ঘোষণা সুকান্ত মজুমদারের

বিডিও মানে এখন বেচারা দিদির অফিসার। আগামীদিনে এরকম হলে বিডিওদের অসুস্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব বিজেপি নেবে। মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। পুলিশকেও সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষকে'। 

কলকাতা: 'সিপিএম-কংগ্রেস সেটিং বিরোধী, বিজেপি সেটিং বিরোধী নয়। ২১ জুলাই বিডিও অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা। যেখানে যেখানে ভোট চুরি সেখানেই বিডিও অফিস ঘেরাও'। কলেজ স্কোয়ারের বিক্ষোভ মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন ঘোষণা সুকান্ত মজুমদার। এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও বলেন, '৩৫-এর থেকেও বেশি আসনে লোকসভায় বিজেপি জিতবে। তারপরেই এই রাজ্য সরকার পড়ে যাবে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী চোর নম্বর ওয়ান। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে তাঁকে আমরা ছাপ্পাশ্রী উপাধি দেব। বিডিও মানে এখন বেচারা দিদির অফিসার। আগামীদিনে এরকম হলে বিডিওদের অসুস্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব বিজেপি নেবে। মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। পুলিশকেও সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষকে'।                                    

মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামল বিজেপি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী।  তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি। এ সবের প্রতিবাদে, আজ রাজপথে নামেন তারা। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায় বিজেপির মহা মিছিল। গতকালই তাঁরা জানিয়েছিলেন, পুলিশের অনুমতি না মিললেও, তাঁরা মহা মিছিল করবেন। এ দিন সেই মতোই ঠিক সময়ে কলেজ স্কোয়ারের সভামঞ্চে পৌঁছে যান সুকান্ত-দিলীপ। সভামঞ্চে আসেন শুভেন্দু অধিকারীও।

'বিডিও-র নাম এখন হয়েছে বেচারা দিদির অফিসার'। এবার এভাবেই সরাসরি BDO-দের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পক্ষপাতিত্ব থেকে কারচুপি! এবারের পঞ্চায়েত ভোটে, বেনজিরভাবে এমন সব অভিযোগ উঠেছে BDO-দের বিরুদ্ধে! একাধিক বিডিও-কে ডেকে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট! জেলায় জেলায় BDO-দের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা! বিডিও অফিস ঘেরাও থেকে বিডিওকে ঘিরে বিক্ষোভ, আঙুল উঁচিয়ে শাসানি অকথ্য গালিগালাজ করা, বাদ যায়নি কিছুই। BDO-দের কালো গোলাপ দেওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি! এবার একধাপ এগিয়ে 

BDO অফিস ঘেরাও অভিযানেরও ডাক দিল তারা! ২১ জুলাই যেদিন ধর্মতলায় শ্রদ্ধা দিবস পালন করবে তৃণমূল,  সেদিনই জেলায় জেলায় এই কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। সব মিলিয়ে, তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে, রাজ্য রাজনীতির মেগা কার্নিভাল হতে চলেছে ২১ জুলাই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget