এক্সপ্লোর

RG Kar News: নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, তার আগে কী কী দাবি রাখলেন তাঁরা?

RG Kar Protest: যাওয়ার আগে বেশ কিছু দাবি রাখা হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে। সেগুলি আদতে কী কী?

কলকাতা: আলোচনার জন্য নবান্নে যাচ্ছেন, জানালেন আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তাররা। 'মুখ্যসচিবের প্রস্তাব মেনে ৩০জনকে নিয়েই নবান্নে বৈঠক', জানালেন তাঁরা।  ১২ তারিখ বৈঠক ভেস্তে যাওয়ার পর আজ ফের নবান্নে বৈঠক।

কালীঘাটের বৈঠকের ৩দিনের মাথায় ফের নবান্নে বৈঠক। সেখানে যাওয়ার আগে বেশ কিছু দাবি রাখা হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে। সেগুলি আদতে কী কী?  
 
১: জুনিয়র ডাক্তারদের জন্য হাসপাতালে সুরক্ষা, রেস্ট রুম। পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের জন্য হাসপাতালে প্যানিক বাটন রাখার দাবি রয়েছে। জুনিয়র ডাক্তারদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করতে হবে বলেও জানানো হয়েছে।

২: সরকারি হাসপাতালে রোগী পরিষেবা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে বেড নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। হাসপাতালে নার্স, স্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীর বদলে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। রাজ্যে জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার দাবি জুনিয়র ডাক্তারদের।

৩: মেডিক্যাল কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়ে তোলার দাবি তোলা হয়েছে।  প্রতিটি কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার দাবি করা হয়েছে।

এছাড়াও মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে সবস্তরের কর্মরত নারীদের সুরক্ষার ব্যবস্থা করার দাবি। প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে যথেষ্ঠ সংখ্যক নারী পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়েছে। রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্কফোর্স করার কথা বলা হয়েছে। সব টাস্কফোর্সে জুনিয়র ডাক্তারদের রাখার দাবি করা হয়েছে। যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত করার দাবি করা হয়েছে, তাঁদের দাবি পরিষেবা সুনিশ্চিত না করা হলে সুরক্ষা নিয়ে সমস্যা হবে। সব হাসপাতালে ডাক্তার ছাড়াও স্থায়ী ভিত্তিতে নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি করা হয়েছে। হাসপাতালগুলিতে শয্যা নিয়ে দালালচক্র বন্ধ করার দাবি করা হয়েছে। রক্তপরীক্ষা-সহ বাকি পরীক্ষা যেন হাসপাতালে গড়ে ওঠে, সেই দাবি জানানো হয়েছে। জনমুখী ও উন্নত সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দাবি করা হয়েছে। এছাড়া, হাউসস্টাফশিপ নিয়োগ নিয়ে দুর্নীতি বন্ধ করার দাবি করা হয়েছে।
 
এদিন বৈঠকে যাওয়ার আগে আন্দোলনকারীরা একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তাঁরা জানান, আন্দোলনের চাপে রাজ্য সরকার বেশ কিছু দাবি পূরণ করেছে। আন্দোলনের চাপে সিবিআই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেফতার করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরতে পারব না?', কলতান গ্রেফতারি শুনানিতে কী বলল আদালত?

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget